1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

কাশফুলের শাদা যন্ত্রণা ||আব্দুল মতিন

  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৯৩৯ Time View
কাশফুলের শাদা যন্ত্রণা ||আব্দুল মতিন  
 
তোমার চুলের জানালা দিয়ে আসে শীতের রোদ।হৃদয়ের অশ্রুতে সুখের মালা গাঁথে মৃত্যুর প্রহরগোনা পথিক,তোমাকে ভেবে।

তোমাকে পেলে,অঝোরে কাঁদা যুবকের বুকে  মাঝরাতে জেগে উঠে বাঁচার সুদীর্ঘ চর।কাশফুলের শাদা যন্ত্রণায় বুনে শব্দের খামার অনাগত কবি।

অর্ফিয়ুসের বাঁশির সুুর হার মানে তোমার প্রাতিস্বিক সুর মূর্ছনায়। বৃদ্ধা নির্ঝরিণী জোয়ারে ভাসে তুমি ছুঁয়ে গেলে। 

কী যাদু,কী শক্তি তোমার মাঝে? নীল অপরাজিতার অন্তর জুড়া হলুদাভ আভার বুকে পাগল করা রূপ তোমার! তুুুমি অজ্ঞাত বেদনার ঔষধি নিশিন্দা।  

তোমার ইশারায় যুদ্ধের ময়দানে অস্ত্র ফেলে গোলাপ নিতে ছুঁটে আসে সৈনিক। অথবা,পরাধীনতার শৃঙ্খল ভাঙতে অজস্র গুলির মুখে চিতিয়ে দেয় বুক।
 
দেশে দেশে মানুষের কৃত্রিম বিভাজনে তুমি আশা জাগানিয়া প্রেম।পথ ভুলা শাসক আর নিষ্ঠুর শাসনের ভিড়ে সাহসী স্নাইপার।তুমি হারিয়ে যেওনা।  

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com