1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

কোরআন থেকে শিক্ষা

  • Update Time : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১১৫ Time View

আয়াতের অর্থ : ‘ইউসুফের ভাইয়েরা এলো এবং তার কাছে উপস্থিত হলো। সে তাদেরকে চিনল, কিন্তু তারা তাকে চিনতে পারল না।…আমরা আর কি প্রত্যাশা করতে পারি? এটা আমাদের প্রদত্ত পণ্যমূল্য, আমাদেরকে প্রত্যর্পণ করা হয়েছে। আবার আমরা আমাদের পরিবারকে খাদ্যসামগ্রী এনে দেব, আমরা আমাদের ভাইয়ের রক্ষণাবেক্ষণ করব এবং আমরা অতিরিক্ত আর একটি উটবোঝাই পণ্য আনব, যা এনেছি তা পরিমাণে অল্প।
সুরা : ইউসুফ, আয়াত : ৫৮-৬৫)

 

আয়াতগুলোতে দুর্ভিক্ষের সময় খাদ্যপণ্যের ওপর নিয়ন্ত্রণ আরোপের বিধান বর্ণিত হয়েছে।

 

শিক্ষা ও বিধান

১. ইয়াকুব (আ.) ফিলিস্তিনের কেনানে বসবাস করতেন। যার বর্তমান নাম খলিল। এখানেই ইবরাহিম, ইসহাক, ইয়াকুব ও ইউসুফ (আ.)-এর কবর অবস্থিত।

২. মা-বাবা ও ভাই-বোনকে সাহায্য করা ব্যক্তির নৈতিক দায়িত্ব। এ জন্য ইউসুফ (আ.) ভাইদের খাদ্যের মূল্য ফেরত দেন এবং নিজে মূল্য পরিশোধ করে দেন।

৩. দেশে দুর্যোগ দেখা দিলে সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের নিয়ন্ত্রণ গ্রহণ ও খাদ্যশস্যের মূল্য নির্ধারণ করতে পারবে, নতুবা বাজার উন্মুক্ত রাখাই ইসলামের নীতি।

৪. আল্লাহ নিজের পরিকল্পনা বাস্তবায়নের জন্য ওহির মাধ্যমে ইউসুফ (আ.)-কে নিজের কোনো সংবাদ পরিবারের কাছে পাঠাতে নিষেধ করেছিলেন।

৫. একই কারণে ইয়াকুব (আ.)-ও ছেলেরা মিথ্যা বলছে জেনে ইউসুফ (আ.)-কে খুঁজতে বের হননি।

(মাআরেফুল কোরআন : ৫/৮৫)।

সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com