1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান

চুমুতেই গাড়ির মালিক

  • Update Time : রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭
  • ৪৯৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ঠোঁটে ঠোঁট রেখে প্রেমের পদ্যে ব্যারিকেড’ দেওয়ার কথা তো মুখে মুখে। এই হলো চুমুর জোর। কিন্তু ঠোঁটে ঠোঁট ছাড়াও তো চুমু হয়! আর সেই চুমুর জোর যে কতখানি, তা প্রমাণ করে দিলেন যুক্তরাষ্ট্রের ৩০ বছর বয়সী নারী দিলিনি জয়সুরিয়া। সেই চুমুর স্থায়িত্ব জানলে ভিরমি খেতে পারেন। টানা ৫০ ঘণ্টা চুমু দিয়ে তিনি জিতে নিয়েছেন চকচকে একটি গাড়ি।
তবে দিলিনি কিন্তু অন্য কোনো ঠোঁটে তাঁর ঠোঁট রাখেননি। রেখেছিলেন ব্র্যান্ড নিউ একটি কিয়া অপটিমা এলএক্স ২০১৭ মডেলের গাড়ির গায়ে। এমনটাই ছিল প্রতিযোগিতার নিয়মে।
ভারতের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে ‘কিস অ্যা কিয়া’ শিরোনামে একটি প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় একটি রেডিও স্টেশন। নিয়ম ছিল, যে প্রতিযোগী ব্র্যান্ড নিউ একটি কিয়া অপটিমা এলএক্স গাড়ির গায়ে ৫০ ঘণ্টা চুমু দিতে পারবেন, তিনিই বিনা মূল্যে ওই গাড়ির মালিক হবেন। এতে অংশ নিয়ে অস্টিনের প্রতিযোগী দিলিনি জয়সুরিয়া জিতে নেন ওই চকচকে গাড়িটি।
আরেকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত সোমবার সকাল নয়টা থেকে ৫০ ঘণ্টার জন্য শুরু হওয়া এই প্রতিযোগিতার নিয়ম ছিল পুরোটা সময় গাড়িতে চুমু দিয়ে থাকতে হবে। তবে প্রতি এক ঘণ্টা পরপর ১০ মিনিটের জন্য পানি খাওয়া ও প্রসাধন কক্ষ ব্যবহারের সুযোগ পেতেন প্রতিযোগীরা। এ ছাড়া অন্য সময়ে গাড়ি থেকে কোনো প্রতিযোগী ঠোঁট সরালেই বাদ পড়ে যেতেন।
প্রতিবেদনে বলা হয়, বিচিত্র এই প্রতিযোগিতাটির আয়োজন করেছিল অস্টিনের রেডিও স্টেশন ৯৬.৭ কিস এফএম। প্রতিযোগিতার শুরুর পর প্রথম চার ঘণ্টা ফক্স ৭ অস্টিনের ফেসবুক পেজে লাইভ সম্প্রচার করা হয়। সেখানে দেখা যায়, ২০ জন প্রতিযোগী এতে অংশ নিয়েছিলেন। প্রতিযোগীদের কেউ চোখ বন্ধ করে, কেউ শুয়ে, কেউবা দুই হাতে ভর দিয়ে পছন্দের গাড়িটির গায়ে টানা চুমু দিচ্ছেন। এই নিয়মটা সহজ মনে হলেও আদতে তা কষ্টকর ছিল। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে চুমু দেওয়ার কারণে অনেকের কোমরে ব্যথা শুরু হয়েছিল। কারও কারও আবার ঠোঁটে ফোসকা পড়ে গেছে। এতসব ব্যথা-ফোসকার যন্ত্রণা সহ্য করে নিয়মের টানা ৫০ ঘণ্টা চুমু দিতে পেরেছিলেন দিলিনি জয়সুরিয়া। আর এতেই ব্র্যান্ড নিউ কিয়া অপটিমা এলএক্স ২০১৭ মডেলের গাড়িটির এখন মালিক হয়েছেন তিনি।
২১ বছর বয়সী প্রতিযোগী অ্যালিসিয়া বলেন, ‘চুমু দিতে গিয়ে আমার ঠোঁটে ফোসকা পড়ে গেছে।’

চুমু দিয়ে গাড়ি জেতার বিচিত্র প্রতিযোগিতা এটাই প্রথম নয়। গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান শেভরোলে ২০০৭ সাল থেকে চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে আসছে। ২০১২ সালে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে টানা ৭০ ঘণ্টা চুমু দিয়ে একটি সেডান গাড়ি জিতে নিয়েছিলেন এক প্রতিযোগী। সুত্র-প্রথম আলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com