1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত

জগন্নাথপুরে ‘রুমির সন্ধানে’ সাহিত্য আড্ডা

  • Update Time : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৬৬৬ Time View

স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুরের সামাজিক সংগঠন স্টুডেন্ট’স কেয়ার জগন্নাথপুর এর উদ্যোগে  পারস্যের বিখ্যাত মহাকবি ও দার্শনিক জালাল উদ্দিন রুমির প্রয়ান দিবস উপলক্ষে “রুমীর সন্ধানে সাহিত্য আড্ডা এবং সমাজকর্মী সংবর্ধনা অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার পৌর মিলনায়তনে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের কার্যনির্বাহী পরিষদের সভাপতি মাসুম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল হোসেনের পরিচালানায় এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট কবি‚ সাহিত্যিক‚ অনুবাদক ও উপ-পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল সিলেটের রফিকুল রনি ।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন কবি ও গবেষক  মালেকুল হক‚ বিশিষ্ট কবি ও কথা সাহিত্যক মোহাম্মদ মহিউদ্দিন‚ স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের প্রতিষ্টাতা সদস্য এম শামিম আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের স্থায়ী কমিটির সদস্য সাইফুর রহমান মিনহাজ‚ কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি জহিরুল ইসলাম মুন্না‚ জগন্নাথপুর ফুটবল এসোসিয়েশন এর অর্থ সম্পাদক মইনুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আলি হোসাইন‚ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন যুগ্ম সম্পাদক (২য়) কামরুল হাসান সাজু।

অনুষ্ঠানে সামাজিক কল্যানমূলক কাজে অংশগ্রহণের জন্য  আদর্শ সমাজ কল্যাণ সংস্হার সভাপতি  আনোয়ার হোসেন‚ স্টুডেন্ট’স কেয়ার জগন্নাথপুর এর সহ সভাপতি এনাম উদ্দিন‚ বনগাঁও ষোলঘর সংগঠনের সভাপতি ইমাদ উদ্দিন আকাশ এবং সমাজকর্মী হাবিবুর রহমান কে আমির-সালেহা এডুকেশন ট্রাস্টের এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

পরে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের পক্ষে  উপস্থিত শ্রোতাদের মধ্যে সাহিত্য বিষয়ক শতাধিক  বই উপহার দেয়া হয়৷।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com