1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

টিয়ার ওয়ান স্টার্ট-আপ’ নামের বিজনেস ভিসা চালু করতে যাচ্ছে ব্রিটিশ সরকার

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮
  • ৪৮৫ Time View

বিশেষ প্রতিনিধি:;টিয়ার ওয়ান স্টার্ট-আপ’ নামের বিজনেস ভিসা চালু করতে যাচ্ছে ব্রিটিশ সরকার। বুধবার (১৪ জুন) এই ঘোষণা দিয়েছে ব্রিটেনের হোম অফিস। এর মাধ্যমে ইউরোপের বাইরের দেশের নাগরিকরা ব্রিটেনে আসতে পারবেন। কারণ ব্রিটেনে বসবাসরত কিংবা অন্যান্য দেশ থেকেও এই ভিসা পেতে আবেদন করা যাবে। এজন্য ভিসা প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনও ডিগ্রির প্রয়োজন হবে না।

মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির সুপারিশ ও পরামর্শে এই ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। লন্ডনের ইমিগ্রেশন আইনজীবী ব্যারিস্টার তারেক চৌধুরী জানান, শিগগিরই ‘টিয়ার ওয়ান স্টার্ট-আপ’ বিজনেস ভিসার জন্য আবেদনের নিয়ম ও বিস্তারিত তথ্য প্রকাশ করবে হোম অফিস। ২০১৯ সালের মার্চ থেকে এই নতুন ভিসার জন্য আবেদন করা যাবে।

নতুন এই ভিসার জন্য সঠিক প্রার্থী যাচাইয়ের কাজে ব্রিটেনের বিভিন্ন প্রতিষ্ঠান ও ইউনিভার্সিটিকে দায়িত্ব দেবে হোম অফিস। হোম অফিস অনুমোদিত এসব প্রতিষ্ঠান থেকে যথাযথ অনুমতি পেলেই ভিসা আবেদন করা যাবে। সরকারের লক্ষ্য এই ভিসার অধীনে অন্তত দুই হাজার তরুণ উদ্যোক্তা ও মেধাবী ব্যবসায়ীকে ব্রিটেনে আসার সুযোগ করে দেওয়া। বিশেষ করে আইটি খাতের উদ্যোক্তাদের এক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে।

ব্রিটেনের হোম সেক্রেটারি সাজিদ জাবিদ বলেছেন, ‘মেধাবী ও প্রকৃত ব্যবসায়ীদের আকৃষ্ট করতেই এই নতুন ভিসা চালু হয়েছে। এর মাধ্যমে ব্রিটেনের অর্থনীতি লাভবান হবে বলে আশাবাদী আমরা। ব্রিটেনে ব্যবসা করতে ইচ্ছুকদের জন্য নিজের ক্যারিয়ার গড়তে আমাদের দরজা সবসময়ই খোলা থাকবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com