1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম:
চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

ডাকসু ভিপি নুরুদের উপর ছাত্রলীগের হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া

  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯
  • ৪৪২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক ও তাঁর সহকর্মীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আনন্দ মিছিলে যোগ দিতে মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে আসেন নূর। বেলা দেড়টায় টিএসসি থেকে শুরু হয়ে আনন্দ মিছিলটি কলাভবন ঘুরে আবার টিএসসিতে হামলার ঘটনা ঘটে।

ডাকসু নির্বাচনেরে ভোট চলাকালে সোমবার দুপুরে রোকেয়া হলে গিয়ে নূর ছাত্রলীগের হামলার শিকার হন বলে তার অনুসারীদের অভিযোগ। সেখান থেকে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রাতে হাসপাতালেই তিনি ভিপি নির্বাচিত হওয়ার খবর পান। বেলা পৌনে ২টার দিকে নতুন ভিপি নুরুল হক হাসপাতাল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসেন। তিনি তাঁর সহকর্মীদের নিয়ে টিএসসিতে আসেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন নুরুল। ধাওয়া খেয়ে নুরুল ও অন্য সহকর্মীরা টিএসসির ভেতর ঢুকে পড়েন। ছাত্রলীগ সেখানে কয়েকজনকে মারধর করেন এবং স্লোগান দেন।

ডাকসু নির্বাচনে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করা ছাত্রদল নেতা আনিসুর রহমান খন্দকার গণমাধ্যমকে বলেন, “হামলাকারীরা সবাই ছাত্রলীগের। এ দলের নেতৃত্বে ছিল ফেরদৌস ও সায়েম।” ‘ছাত্রলীগের’ হামলায় তাদের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। ছাত্রদল নেতা তৌহিদুল ইসলামের মাথা ফেটে গেছে।
সুত্র আমার সংবাদ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com