1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

তাজপুর কলেজ কে সরকারিকরণের দাবীতে লন্ডনে শিক্ষামন্ত্রীর নিকট স্মারকলিপি

  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭
  • ৪০২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের ওসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী তাজপুর ডিগ্রী কলেজকে অবিলম্বে সরকারিকরণের দাবীতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে স্মারকলিপি দিয়েছেন ইংল্যাণ্ড বসবাসরত আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতৃবন্দ।

মঙ্গলবার লন্ডনের ওয়াটার লিলি হলে ইংল্যান্ড সফররত শিক্ষামন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান শেষে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক রবিন পাল, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, যুক্তরাজ্য মুক্তিযোদ্ধা কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক কওছর আহমদ, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ইনামুল হক, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা নেফুর মিয়া এবং যুবলীগ নেতা কবির আহমদ প্রমুখ।

প্রসঙ্গত, সম্প্রতি ওসমানীনগর উপজেলার প্রাচীনতম তাজপুর ডিগ্রী কলেজকে রেখে গোয়ালাবাজার কলেজকে সরকারিকরণ করা হয়। এরপর থেকেই তীব্র আন্দোলন করছেন তাজপুরবাসী। এ নিয়ে রাজপথে অান্দোলন সংগ্রামে রয়েছেন তাজপুরবাসী। দাবি আদায় না হলে হরতালের হুশিয়ারিও দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com