1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

তাসনিম জারার মনোনয়ন বাতিল

  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (০৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা জানিয়েছেন, তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন।

দু’জনের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানান তাসনিম জারা। তিনি বলেন, একজন স্বাক্ষরকারী জানতেন তিনি ঢাকা-৯ আসনের ভোটার, তবে তিনি যে এ আসনের ভোটার নন-তা জানার কোনো সুযোগ ছিল না।

তিনি আরও বলেন, অপর একজনের ক্ষেত্রে যে জাতীয় পরিচয়পত্রের কপি জমা দেওয়া হয়েছে, তাতে তিনি ঢাকা-৯ আসনের ভোটার হিসেবে উল্লেখ রয়েছেন। তবে নির্বাচন কমিশনের তথ্যমতে তিনি এই আসনের ভোটার নন।

স্বাক্ষরকারীদের অজ্ঞতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে তাসনিম জারা বলেন, দুজনই ধারণা করেছিলেন তারা ঢাকা-৯ আসনের ভোটার এবং সে অনুযায়ী স্বাক্ষর দিয়েছেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ভোটাররা কোন আসনের অন্তর্ভুক্ত- তা জানার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা রাখা হয়নি।

গত ২৭ ডিসেম্বর এক ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তাসনিম জারা। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নেন। সূত্র-কালবেলা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com