1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৭৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আজিজুল হক (২৮) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

নিহত আজিজুল মাদারীপুরের রাজৈর উপজেলা সদরের বেপারীপাড়া গ্রামের আবুল বেপারীর ছেলে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে বলে নিহতের পরিবার জানায়।

নিহতের স্ত্রী নয়ন মনি বেগম ও চাচাতো ভাই সুজন হোসেন যুগান্তরকে জানান,আজিজুল হকসহ তিন ভাই দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে গত ৪ বছর ধরে মুদি দোকানের ব্যবসা করতো।

বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে ওই দেশের সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

নিহতের ছোট ভাই আবু সাঈদ ও তার এক খালু রাতেই ফোন করে এ সংবাদ তার পরিবারকে জানায়।

নিহতের বাবা আবুল হোসেন ও মা রোকেয়া বেগম বলেন, অনেক কষ্ট করে আমাদের ছেলেকে দক্ষিণ আফ্রিকায় কর্মসংস্থানের জন্য পাঠিয়েছিলাম।

কেপটাউনে আজিজুল হক মুদি দোকানের ব্যবসা করতো। তাকে সন্ত্রাসীরা হত্যা করবে- এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। এখন তার লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।

নিহতের স্ত্রী নয়ন মনি বেগম স্বামীর মৃত্যুর খবরে বারবার মূর্ছা যাচ্ছেন।তিনি বলেন,আমার দুটি সন্তান সিজান (১২)ও লিজানকে (৮) নিয়ে আমি কীভাবে সংসার চালাবো।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। এখন এদের কে দেখবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com