1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

নভেম্বরে মুক্তি পাচ্ছে ‘মিস্টার বাংলাদেশ’

  • Update Time : রবিবার, ২১ অক্টোবর, ২০১৮
  • ৭৮২ Time View

বহু প্রতীক্ষার পর দর্শকের সামনে আসতে যাচ্ছে তাদের কাঙ্ক্ষিত সিনেমা ‘মিস্টার বাংলাদেশ’। ১৮ অক্টোবর বৃহস্পতিবার ‘আনকাট সেন্সর’র ছাড়পত্র পায় সিনেমাটি। মিস্টার বাংলাদেশকে নভেম্বরে বড় পর্দায় দেখা যাবে। তবে নির্দিষ্ট তারিখ জানা যাবে আগামী সাপ্তাহে।

সেন্সর ছাড়পত্র পাওয়ার পর এসব তথ্য জানান সিনেমাটির প্রযোজক ও মিস্টার বাংলাদেশ’ এর নাম চরিত্রে অভিনয় করা খিজির হায়াত খান। তিনি গণমাধ্যমকে বলেন, ‘গোটা টিমের বহু পরিশ্রমের ফলেই চলচ্চিত্রের নির্মাণ কাজ ভালো ভাবে শেষ হয়েছে। (বৃহস্পতিবার) আমরা সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছি। এতে আমরা খুবই আনন্দিত। নভেম্বরেই মুক্তি পাবে আমাদের স্বপ্নের মিস্টার বাংলাদেশ।’

মিস্টার বাংলাদেশ’ এর নির্মাতা আবু আক্তারুল ইমান বলেন, ‘এটা আমার প্রথম কাজ। তাই এর প্রতি আমার ভালোবাসা কতখানি তা বলে বোঝাতে পারবো না। আনকাট সেন্সর পাওয়ার পর আমি আনন্দে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গিয়েছিলাম। আমার পুরো টিমটাকে আমি ধন্যবাদ জানাতে চাই। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই দিনটি দেখতে পেলাম।’

দর্শকদের জন্য বলতে চাই, আপনারা স্বপরিবারে হলে এসে একটি ঝকঝকে জীবনের গল্পের ছবি দেখে যান। যেখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সমাজেরই প্রতিছবি বলেও যোগ করেন তিনি।

উল্লেখ্য, দেশে ঘটে যাওয়া একাধিক আলোচিত জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘মিস্টার বাংলাদেশ’। কেএইচকে প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির মধ্য দিয়েই বড় পর্দায় আসছেন শানারেই দেবী শানু।

এছাড়াও ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করেছেন, বর্তমান সময়ের অন্যতম আলোচিত ভিলেন টাইগার রবি। শুধু তাই নয় এই চলচ্চিত্রের মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হচ্ছে ইউটিউব সেলিব্রিটি সোলাইমান সুখন ও শামীম হাসান সরকারের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com