1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

নিউইয়র্কে বাংলাদেশী ব্যবসায়ী জাকির খান ছুরিকাঘাতে নিহতের ঘটনায় তোলপাড়

  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩২৮ Time View

হাবিবুর রহমান হাবিব যুক্তরাষ্ট্র থেকে:: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির জনপ্রিয় মুখ, আবাসন ব্যবসায়ী জাকির খান ছুরিকাঘাতে নিহত হয়েছেন।স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে নিউইয়র্কের ব্রোঙ্কস এলাকায় এ ঘটনা ঘটে।যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনওয়াই ডট নিউজ পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ব্রোঙ্কসের নেক সেকশনে নিজ বাড়িতে ছুরিকাঘাতে ৪৪ বছর বয়সী তরুণ ব্যবসায়ী জাকির খানকে হত্যা করা হয়। এই হত্যায় প্রাথমিকভাবে তাঁর বাড়ির মালিককে সন্দেহ করা হচ্ছে। ৫১ বছর বয়সী ওই বাড়ির মালিককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত জাকির খান একজন নিবন্ধিত ডেমোক্রেট সমর্থক ছিলেন বলে ওই খবরে উল্লেখ করা হয়েছে।

এদিকে, জাকির খানের ঘনিষ্ঠ ও বাংলা টিভি নিউইয়র্কের পরিচালক আকবর হায়দার কিরণ এনটিভি অনলাইনকে জানান, জাকির খান যে বাড়িতে থাকতেন, সে বাড়ির মালিকই তাঁকে ছুরিকাঘাত করেন বলে জানা গেছে। পরে পুলিশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন।

জাকির খান নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত ও খুবই জনপ্রিয় ছিলেন বলে উল্লেখ করেছেন আকবর হায়দার কিরণ।

নিউইয়র্কে একুশে ফেব্রুয়ারিতে প্রভাতফেরির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জাকির খান। একদিন না যেতেই ঘাতকের নির্মম ছোড়া কেড়ে নিল তাঁর প্রাণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com