1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

নিহত স্বামীর ওয়ার্ডে স্ত্রীর নিরঙ্কুশ জয়, আসামি পেলেন মাত্র ১৪ ভোট!

  • Update Time : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৪৩২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিরাজগঞ্জ সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন নিহত তারিকুল ইসলাম খানের স্ত্রী হাছিনা খাতুন হাসি। রবিবার এই ওয়ার্ডের উপ-নির্বাচন শেষে সন্ধ্যায় সদর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আজিজার রহমান বেসরকারিভাবে তাঁকে জয়ী ঘোষণা করেন।

উপ-নির্বাচনে স্বামীর প্রতীক ডালিম মার্কা বেছে নেন হাছিনা খাতুন। তিনি ভোট পেয়েছেন ৫ হাজার ৫০৪টি। তার নিকটতম ছিলেন প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর তারিকুল ইসলাম হত্যা মামলার পলাতক আসামি শাহাদত হোসেন বুদ্দিন। উটপাখি প্রতীকে তিনি পেয়েছেন মাত্র ১৪ ভোট।
গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে শাহাদত হোসেন বুদ্দিনের লোকজনের হাতে খুন হন বিজয়ী কাউন্সিলর তারিকুল ইসলাম। তারিকুল খুনের পর তার পদটি শূন্য হলে উপ-নির্বাচনে তাঁর স্ত্রী হাসিনা খাতুন হাসি পলাতক শাহাদত হোসেন বুদ্দিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com