1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান

পাকিস্তানে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ১২৩

  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০১৭
  • ৩৭৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: পাকিস্তানে একটি তেলের ট্যাংকার বিস্ফোরিত হয়ে ১২৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৭৫ জন।

রোববার সকালে দেশটির বাহাওয়ালপুর জেলায় এ ট্যাংকার বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জেলা প্রশাসক রানা মোহাম্মদ সালিম আবদুলের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, রোববার সকালে এ ঘটনায় অন্তত ১২৩ জনের মৃত্যু হয়েছে, দগ্ধ হয়েছে আরও অন্তত ৭৫ জন।

স্থানীয়দের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, অতিরিক্ত গতির কারণে ওই ট্যাংকার উল্টে গেলে তেল চুইয়ে পড়া শুরু করে। সেই তেল সংগ্রহ করতে সেখানে জড়ো হয়েছিলেন বহু মানুষ। আর তখনই কোনোভাবে আগুন লেগে ট্যাংকারে বিস্ফোরণ ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাকিস্তানের জিও টিভি জানিয়েছে, ট্যাংকার উল্টে যাওয়ার সময় আশেপাশে বেশ কয়েকজন ধূমপান করছিলেন। তাদের ছুড়ে ফেলা সিগারেট থেকেই ট্যাংকারে আগুন ধরে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com