1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

প্যারিসে আইএমএফ’র কার্যালয়ে খাম খুলতেই বিস্ফোরণ

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৪৬২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: প্যারিসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কার্যালয়ে প্রতিদিনই নানা ধরনের চিঠি আসে। আজ বৃহস্পতিবারও এর ব্যতিক্রম ছিল না। কিন্তু আজ একটি চিঠির খাম খুলতেই ঘটে বিস্ফোরণ। এতে এক কর্মী আহত হয়েছেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

প্যারিস পুলিশ বিভাগ টুইটারে জানিয়েছে, আইএমএফ ও বিশ্বব্যাংক কার্যালয়ে পুলিশের অভিযান চলছে।

পুলিশের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, চিঠির একটি খাম খোলার পরই বিস্ফোরণ ঘটে। এতে একজন সামান্য আহত হয়েছেন। তবে পুলিশ বাহিনীর প্রধান মিশেল ক্যাডট জানান, ঘরে তৈরি ডিভাইস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ক্যাডট বলেন, কয়েক দিন ধরে টেলিফোনে বিভিন্ন হুমকি আসছিল। কিন্তু এই হুমকি আইএমএফের কার্যালয়ে হামলার সম্পৃক্ত কি না, তা স্পষ্ট নয়।
দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের আর ছয় সপ্তাহ বাকি। এর আগে বুধবারই জার্মানির অর্থমন্ত্রী ভোল্ফগ্যাং শোয়েবুলের কাছে একটি পার্সেল বোমা পাঠানো হয়। এ ঘটনার দায় স্বীকার করেছে গ্রিক জঙ্গিগোষ্ঠী কন্সপিরেসি অব ফায়ার সেলস।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে কর্তৃপক্ষ করণীয় সব করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com