1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে ধরলেন টিউলিপ

  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০১৫
  • ৪৯২ Time View

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:: ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন ছোট বোন শেখ রেহানার কন্যা টিউলিপ। এ সময় সেখানে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও শেখ রেহানাও ছিলেন।

কেন্দ্রীয় লন্ডনের হোটেল হিল্টন অন পার্ক লেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হয় টিউলিপের। বিশ্রাম শেষে চোখ চেকআপের জন্য রাত ৮টায় চিকিৎসকের কাছে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী গাড়িতে উঠে বসেছেন এমন সময় টিউলিপ এসে হাজির। সোজা গাড়িতে উঠে গিয়ে জড়িয়ে ধরেন খালা শেখ হাসিনাকে।

প্রধানমন্ত্রীও জড়িয়ে ধরেন টিউলিপকে। ব্রিটিশ এমপি নির্বাচিত হবার পর এই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা টিউলিপের। টিউলিপকে হোটেলে বসিয়ে রেখেই তিনি চলে যান চিকিৎসকের কাছে। মায়ের সঙ্গে ছিলেন সায়মা ওয়াজেদ পুতুল। কানাডা থেকে তিনি এসেছেন পারিবারিক রিইউনিয়নে।

টিউলিপের পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, চিকিৎসকের কাছে থেকে ফেরার পর প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ হয় টিউলিপের।

হাস্যো‌জ্জ্বল প্রধানমন্ত্রী এ সময় টিউলিপকে বলেন, তুই তো এখন আর আগের টিউলিপ না, ‘একজন দায়িত্বশীল রাজনীতিক, ব্রিটিশ পার্লামেন্টের এমপি’। উত্তরে টিউলিপ বলেন, ‘তোমার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি বলেই আজ আমি এ অবস্থানে আসতে পেরেছি’। প্রধানমন্ত্রী এ সময় নির্বাচনকালের বিভিন্ন গল্প শোনেন টিউলিপের কাছে। একটি বিজয়ের অপেক্ষায় তার সেই দীর্ঘ প্রতীক্ষার গল্পও শোনান টিউলিপকে।

এর আগে শুক্রবার (১২ জুন) স্থানীয় সময় বিকেল ৩টা ৪৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৪৮ মিনিটে) তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং উড়োজাহাজ ‘রাঙাপ্রভাত’ হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়।

সেখানে পৌঁছার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা দেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও প্রবাসীরা। এরপর তিনি বিশ্রামের জন্যে চলে যান হোটেলে তার জন্য নির্ধারিত কক্ষে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com