1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নম্রতা মানুষের মর্যাদা বাড়ায় ৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার

প্রবাসী বাংলাদেশীদের পাঠানো আয়ের ওপর কোন ভ্যাট বা মূসক আরোপ করা হয়নি-প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি

  • Update Time : শুক্রবার, ১৫ জুন, ২০১৮
  • ৪৯৮ Time View

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি বলেছেন, আগামী অর্থবছরের বাজেটে প্রবাসী বাংলাদেশীদের পাঠানো আয়ের ওপর কোন ভ্যাট বা মূসক আরোপ করা হয়নি।
আজ এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে প্রবাসী বাংলাদেশীদের প্রেরিত রেমিটেন্সের ওপরে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপিত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এই প্রচার পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন। প্রবাসী বাংলাদেশীদের আয়ের ওপর মূসক বা ভ্যাট আরোপ করা হয়েছে মর্মে অপপ্রচারের প্রেক্ষিতে এরকম কোন আলোচনাও বাজেট অধিবেশন বা অন্য কোথাও হয়নি।
এই সব গুজবে কান না দেয়ার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, প্রবাসী বাংলাদেশীরা দেশের সম্পদ। তাদের অর্জিত আয়ের ওপর দেশের অর্থনীতির ভিত দাঁড়িয়েছে। একটি সরকার বিরোধী চক্র অপপ্রচারের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীসহ দেশবাসীকে বিভ্রান্ত করছে। যারা অপপ্রচার করছে তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে মন্ত্রী জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com