1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

প্রেমের সম্পর্ক মধুর রাখতে এড়িয়ে চলুন কিছু কথা

  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬
  • ৫২৭ Time View

অনলাইন ডেস্ক:: যে কোন ভাল সম্পর্কের ক্ষেত্রে সততাই হল একমাত্র চাবিকাঠি।‌ কিন্তু অক্ষরে অক্ষরে একথা মেনে চলবেন না যেন। আর এই কাজটি আপনি করবেন নিজদের সম্পর্ক সুন্দর এবং মধুর রাখার জন্যই।‌ কাছের মানুষটি যতই প্রিয়ই হোক না কেন, তার সঙ্গে কিছু কথা এড়িয়ে যাওয়াই ভাল। এবার জেনে নেওয়া যাক সেই অপ্রিয় কথাগুলি কি-

১। প্রেমিকা ওজন বাড়িয়ে ফেলেছেন। নতুন পোশাকে জানতে চাইলেন কেমন লাগছে?‌ মুখ ফুটেও সত্যিটা বলে ফেলবেন না যেন‌!‌ ভয়ানক ক্ষেপে যেতে পারেন।

২। কপালে খামখেয়ালি প্রেমিকা জুটে জেতেই পারে। তাই বলে সব তার সিদ্ধান্তে বাগড়া দেবেন না। মন দিয়ে কথা শুনুন। ভাল না লাগলেও উৎসাহ দিন। পরে গোল বাঁধলে সামাল দিতে হাজির থাকুন।

৩। কাছের মানুষটি তার প্রিয় বন্ধু বা বান্ধবীর প্রশংসা করে যাচ্ছেন। তাই বলে আপনি তাতে সায় দিতে যাবেন না যেন!‌ হিতে বিপরীত হতে পারে। আপনি হয়ত সাদা মনেই বলছেন, কিন্তু কাছের মানুষটির কপালে ভাঁজ পড়তে পারে।

৪। যুক্তি–তর্ক দিয়ে ঝগড়া মেটাতে যাবেন না। প্রথমেই নিজের দোষ স্বীকার করে নিন। মাথা ঠান্ডা হলে নিজের ভাবনা–চিন্তা দিয়ে তাকে বুঝিয়ে বলুন।

৫। প্রেমিক বা প্রেমিকা হয়ত একটু বেশি খরচ করে ফেলেন। মুখের ওপর তা বলে বসবেন না। ভবিষ্যতের কথা তুলুন। তাকে বোঝান যে সঞ্চয়ও জরুরি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com