1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

ফ্রান্স আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৫৩ Time View

ফ্রান্স প্রতিনিধি:: ফ্রান্স আওয়ামী লীগ এর পক্ষ থেকে গার্দো নর্দে “প্যারিসিয়ান ক্যাফে রেষ্টুরেন্টে”এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। গত ৮ই মে ফ্রান্স আওয়ামী লীগ এর সম্মেলনের পর থেকে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কতিপয় ব্যক্তি ফ্রান্স আওয়ামী লীগ এবং ইউরোপিয়ান আওয়ামী লীগ এর উর্দ্ধতন নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অপপ্রচার ও বিভ্রান্তি মুলক তথ্য প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির পায়তারা করছে তার বিরুদ্ধে সকল স্থরের নেতা কর্মীদের নিয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।সমগ্র ইউরোপ জুড়ে তারেক জিয়ার ষড়যন্ত্র বাস্থবায়নে জন্য তার এজেন্টরা যে ষড়যন্ত্রের জাল বিছিয়ে চলছে সভায় উপস্থিত সকলেই এহেন হীন ষড়যন্ত্র প্রতিহত করতে বদ্ধ পরিকর বলে ঘোষণা দেয়। বৃহস্পতিবার

ফ্রান্স আওয়ামী লীগ এর সভাপতি মহসিন উদ্দিন খান লিটন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন কয়েছের পরিচালনার মত বিনিময় সভায় নেতা কর্মীদের দিক নির্দেশনা করে গঠন মূলক বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রবীণ আওয়ামী লীগ নেতা জনাব এনামুল হক এবং ফ্রান্স আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকি।তারা নেতা কর্মীদের গুজব ও অপপ্রচারের কর্নপাত না করে ফ্রান্স আওয়ামী লীগকে শক্তিশালী করার আহবান জানান।

সভায় আরো বক্তব্য রাখেন সহ -সভাপতি মঞ্জুরুল আহসান সেলিম ,সুনাম উদ্দিন খালেক,আকরাম খান ,জসিম উদ্দিন ফারুক শাহজাহান রহমান,অপু আলম,মিজান সরকার,আশরাফুল ইসলাম ,শাহীন আরমান চৌধুরী প্রমুখ।সভায় সংগঠনের সকল স্থরের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জননেত্রীর হাতকে শক্তিশালী করে ভিশন ২০২১ বাস্থবায়নের আহব্বান জানান বক্তারা।ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সম্মানিত সভাপতি শ্রী অনিল দাস গুপ্ত এবং সাধারণ সম্পাদক জনাব এম এ গনির প্রতি।সভায় বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতা কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com