1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

বন্ধু তুমি এসো || আব্দুল মতিন

  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৯১০ Time View
বন্ধু তুমি এসো
গ্রীষ্মের আগুনে পুড়া ব্যথাগুলো বৃষ্টি স্নানে ভাসিয়ে দেবো কবিতায়।

শৈশবের উঠোনের ধুলোয় গড়াগড়ি করবো
নির্লজ্জ সভ্যতা ফেলে। নির্মম মানুষের কোলাহলে আমি হারিয়েছি অনেক বছর হলো।

চলো,পূর্ণিমা রাতে গাছ বেয়ে নামা সুখের স্মৃতি গুলো ফিরিয়ে আনি। ডাক বেঁধে রুঙায় ধরি ফাটা বাইন।এইছা মাছের ডুরিতে শুনি মৃদু ঢেউয়ের শব্দ।

সন্ধ্যায় বট তলায় বাউলের আসর জমানো ভুলে গেছে সবাই । মন্দিরার তালহীন অন্ধকারে চোখ ভরে ঘুমায় গ্রাম্য কুমারী!

চলো প্রাণ খুলে বাউলা গান ধরি। যদি প্রেম নিয়ে সহাস্যে কেউ জিজ্ঞেস করে ‘এতো রাতে কেন ডাক দিলে’? পুরনো পুলকে জেগে উঠবো আবার । জেরিন,জোৎস্নার নূপুরের শব্দে খুঁজবো হারানো শৈশব।
বন্ধু তুমি এসো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com