1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

বর্ণমালার মুক্তির মিছিল-অধ্যক্ষ মো. আব্দুল মতিন

  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৬০ Time View

শিমুল,পলাশের বনে লাল রঙের আগুন লাগা সৌন্দর্যে বারবার মনে পরে ৮ই ফাল্গুন;২১শে ফেব্রুয়ারি;মাতৃভাষার জন্য সালাম,বরকত,রফিক,
জব্বার,শফিউল এর বিরল আত্মত্যাগ;মাতৃভাষা বাংলার শৃঙ্খল মুক্তির দিন আর বেদনার নীল রঙের দুখিনি বর্ণমালার মুক্তির সূদীর্ঘ ইতিহাসের কথা।

ভাষা তত্ত্ববিদ ড.মুহম্মদ শহীদুল্লাহ এর মতে,’গৌড়ি প্রাকৃত’ থেকে নানা বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ লাভ করেছে। কেউকেউ উৎস হিসেবে চর্যাপদ কে চিহৃিত করেছেন যা বৌদ্ধ সহজিয়াদের মধ্যে সীমাবদ্ধ ছিল। ৬৪০ খ্রিস্টাব্দে ভারত বর্ষে ইসলামপ্রচার শুরু হলে তুরস্ক, মিশর ,ইয়েমেন প্রভৃতি অঞ্চল থেকে আসা প্রচারকগন বাংলা ভাষা শিখে ধর্মের সৌন্দর্য সবার সামনে তুলে ধরতেন। ১২০১সালে ইখতিয়ারউদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি যখন ১৭জন ঘোড় সরয়ার নিয়ে লক্ষণ সেনকে পরাজিত করেবাংলা বিজয় করেন তখন থেকে মানুষের জীবনের সাথে জড়িত হলো বাংলা।

ড. দীনেশ চন্দ্রসেনের কথাটি স্মর্তব্য ,’মুসলমান আগমনের পুর্বে বঙ্গ ভাষা কোন কৃষক রমণীর ন্যায়দীনহীন বেশে পল্লী কুটিরে বাস করতেছিল’।
১৩৫২খ্রিস্টাব্দে সুলতান শামসুদ্দিন ইলিয়াছ শাহ যে স্বাধীন বাংলা প্রতিষ্টা করেছিলেন তা দীর্ঘ দু’শ বছরের অধিক কাল স্থায়ী ছিল। বাংলা সাহিত্যের সর্বাধিক বিস্তার ঘটল।সপ্তদশ শতাব্দীর কবি ছিলেন আব্দুলহাকিম,সৈয়দআলাওল,মুহম্মদসগীর,সৈয়দ হামজা,শেখ ফয়জুল্লাহ,শেখ চান্দ, শাহগরিবুল্লাহ প্রমুখ।
১৭৫৭ সালের ২৩ শে জুন পলাশীর ঘাতকতা বাংলার স্বাধীনতা সূর্য অস্ত গেলে ইস্টইন্ডিয়া কোম্পানীর প্রায় দু’শ বছরের ছোবলে পড়ে দুখিনী বাংলা ভাষা। দূর্বোধ্য সংস্কৃত বহুল বাংলায় সাহিত্য চর্চা ভাটা পড়ে। ১৯৪৭সালে দ্বিজাতি তত্বের ভিত্তিতে ভারত,পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্টের জন্ম হয়। ব্রিটিশরা তাদের ‘ভাগকর,শাষন কর’ নীতির প্রয়োগ রেখে ভারত ছাড়ে।শুধু ধর্মের কারনে পাকিস্তানে পরে যায় তখনকার পুর্ব বাংলা,আজকের বাংলাদেশ।

১৯৪৭থেকে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী পর্যন্ত শুধু দুখিনি মায়ের ভাষা বাংলাকে প্রতিষ্টার জন্য রক্তাক্ত সংঘাত করে,প্রাণ দিয়ে তাঁঁর সন্তানেরা পাকিস্তানি উর্দুর কবল থেকে বাংলাকে উদ্ধার করে। সেদিন থেকে ২১ আমাদের অসাম্প্রদায়িক চেতনার শক্তির উৎস; যে চেতনার উৎস ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে প্রচন্ড শক্তি,সাহস দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্টা করে।

১৯৯৯ সালে বর্তমান সরকার ক্ষমতায় থাকাকালিন জাতিসংঘের অংগসংঠন ইউনেস্কো ২১ ফেব্রুয়ারী কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঘোষণা দেয় যা ভাষার জন্য ন্যায্যসংগ্রাম ও আত্মত্যাগের বৈশ্বিক মর্যাদার ন্যায় সংগত স্বীকৃতি ।

বিভিন্ন দেশের নাগরিক কোরিয়ার হেজিন,চীনের সোকামলিন,নিউজিল্যান্ডেরজনমেকমুলান,যুক্তরাষ্ট্রের জেকির মেইয়ার,ফিনল্যান্ডের অ্যারিয়্যা তৈডাইনেন,কানাডার ড্যানিয়েল লালিন্ডে,ব্রিটিশ নাগরিক এলিজাবেথ জেমসিম্পসন আজ বাংলা ভাষা শিখে বাংলাভাষা ও সংস্কৃতির প্রশংসা করে তখন গর্বে বুক স্ফিত হয়ে উঠে। শ্রদ্ধা ;ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের।
লেখক : প্রতিষ্টাতা অধ্যক্ষ,শাহজালাল মহাবিদ্যালয়,জগন্নাথপুর,সুনামগঞ্জ ও সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ২০১৭।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com