1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা

  • Update Time : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৫ Time View

স্পোর্টস ডেস্ক::

আগামি ১৭ অক্টোবর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশে দল ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্যের দলের অধিনায়ক করা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।

আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার পর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার সঙ্গে ছিলেন অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক।

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গঠিত দলে চমক নেই কোনো। গত কয়েক মাস ধরে যারা জাতীয় দলের টি-টোয়েন্টি সিরিজগুলো খেলছেন তাদের মধ্য থেকেই ১৫ জনকে বেছে নিয়েছেন নির্বাচকরা। যেখানে মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়াও অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে মুশফিকুর রহীম, সাকিব আল হাসানরা আছেন সঙ্গত কারণেই।

এক নজরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড-

 

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাঈম শেখ, আফিফ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com