1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

বিএনপি-এনসিপির সংঘর্ষে আহত ১০

  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে দ্বীপের নলচিরা চেয়ারম্যানঘাট নৌপথে এ ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী ‘ফেরি মহানন্দা’ সার্ভিসটির উদ্বোধন করেন।

এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, চিফ ইঞ্জিনিয়ার ও বিআইডব্লিউটিসির কমার্শিয়াল ডিরেক্টর উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে ফেরি আনার পেছনে অবদান নিয়ে পৃথকভাবে স্লোগান দিতে থাকেন এনসিপি ও বিএনপির নেতাকর্মীরা। স্লোগানকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়া, যা পরে ইট-পাটকেল নিক্ষেপ ও হাতাহাতিতে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি ডা. জাহেদুল আলম বলেন, এটি হাতিয়ার ইতিহাসে একটি মাইলফলক। আমরা যদি পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত থাকি, তবে আমাদের অর্জন খণ্ডিত হবে।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নৌবাহিনীর সদস্যরাও উপস্থিত আছেন। বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত।
সূত্র-খবরের কাগজ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com