1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান

বিরক্ত কনে ভেঙে দিলেন বিয়ে

  • Update Time : সোমবার, ১৫ মে, ২০১৭
  • ৪০১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ভারতের বিহার রাজ্যের রোহতাস জেলার মঞ্ঝিয়াবন গ্রামে বিয়ের আয়োজন চলছিল।

পুনের বাসিন্দা সুভাষ শর্মার সঙ্গে বিয়ে হওয়ার কথা গুজরাতের এক ফ্যাশন ডিজাইনার নারীর।

বিয়ের মণ্ডপজুড়ে ফুলের সাজ। এলাহি আয়োজন। অতিথিরা খাচ্ছেন। হঠাৎ এক অতিথির মাথায় পড়ল খাবার।

কী ব্যাপার বুঝে ওঠার আগেই আরেক অতিথির গায়ে এসে পড়ল খাবার। এদিক-ওদিক থেকে পড়তে লাগল খাবার।

এতে হুলুস্থুল পড়ে গেল বিয়েবাড়িতে। রেগে চলে যেতে শুরু করেন অতিথিরা। খুঁজে দেখা গেল, বরের বন্ধুরাই এই কুকর্মের জন্য দায়ী। অনুরোধ করা হলেও এটিকে মজা হিসেবে নিলেন তাঁরা। খাবার ছোড়াছুড়ি চলতেই থাকল।

পরিস্থিতি দেখে কনে বিব্রত। নিজের আত্মীয়স্বজনদের অপমান মেনে নিতে পারেননি তিনি। বিষয়টি বরকে জানালেন। কিন্তু বর স্পষ্ট জানিয়ে দিলেন, ‘আমি তোমায় ছাড়তে পারি। কিন্তু বন্ধুদের ছাড়তে পারব না।’

এবার কনে সিদ্ধান্ত নিয়ে ফেললেন। বিরক্ত হয়ে ঘটনাস্থলে দাঁড়িয়েই বিয়ে ভেঙে দিলেন।

আনন্দবাজার পত্রিকার আজ সোমবারের খবরে জানা যায়, গত বুধবার এ ঘটনা ঘটেছে।

কনের বাবার অভিযোগ, পাত্রপক্ষের বাড়ির লোকজন ও বন্ধুরা অত্যন্ত নির্বোধ। তাঁরা আমন্ত্রিত অতিথিদের সঙ্গে অভদ্র আচরণ করেছেন।

বিয়েতে আমন্ত্রিত দারিহাট থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সিয়ারাম সিং জানান, বারবার নিষেধ করা সত্ত্বেও পাত্রের বন্ধুরা থামতে চাননি। ঘটনার পর পাত্রের বাড়ির লোকজন কনেপক্ষের সঙ্গে কথা বলেছেন। তবে সমস্যার সমাধান হয়েছে কি না জানা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com