1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নম্রতা মানুষের মর্যাদা বাড়ায় ৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার

বুধবার ক্যামেরনের পদত্যাগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন থেরেসা

  • Update Time : মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬
  • ২৯৮ Time View

স্টাফ রিপোর্টার::যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি প্রধান হতে যাচ্ছেন, এবং একই সঙ্গে হতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রীও।

প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে জ্বালানিমন্ত্রী অ্যান্ডরিয়া লিডসাম সরে দাঁড়ানোর পর স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে’র প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারটি এখন প্রায় নিশ্চিত।

অ্যান্ডরিয়া লিডসাম সরে দাঁড়ানোয় এখন থেরেসা মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কনজারভেটিভ পার্টির ভোট পাবেন। সরে দাঁড়ানোর আগে লিডসাম জানিয়েছেন, থেরেসার প্রতি দলের ৬০ শতাংশেরও বেশি নেতার সমর্থন রয়েছে।

যুক্তরাজ্যের সংবিধান অনুযায়ী দেশটির ক্ষমতাসীন দলের প্রধানই প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করেন।

ক্যামেরনের পদত্যাগের পর থেরেসা যেহেতু ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধান পদে নির্বাচিত হয়ে যাচ্ছেন, কাজেই তিনিই উঠছেন ১০ ডাউনিং স্ট্রিটে।

এদিকে আগামি বুধবার ১৩ জুলাই ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগ করছেন বলে জানিয়েছে বিবিসি। সব দিক দিয়ে থেরেসা মে’র অবস্থান ও সময় অনুকূলে রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com