1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান

বৃটিশ ভিসা পদ্ধতি সহজ করার আশ্বাস প্রদান

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭
  • ৩৯৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বৃটিশ ভিসা পদ্ধতি সহজীকরণের আশ্বাস দিয়েছেন ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনার এলিসন ব্লেইক। মঙ্গলবার তিনি সিলেটে সফরকালে ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময়ে এ আশ্বাস দিয়েছেন। সিলেট নগরীর একটি হোটেলে চেম্বার নেতৃবৃন্দের সঙ্গে বৃটিশ হাইকমিশনারের এ মতবিনিময় হয়। এ সময় বৃটিশ হাইকমিশনার বলেন বাংলাদেশ ও বৃটেনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। বিশেষ করে সিলেটের সঙ্গে বৃটেনের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। বৃটিশ সরকার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে পাশে থাকে। বাংলাদেশি নাগরিকরাও বৃটেনের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি দুই দেশের বিরাজমান বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি, বাংলাদেশিদের জন্য ভিসাপ্রাপ্তি সহজীকরণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এ সময় সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদও গ্রিনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে যারা হতাহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সহ-সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক মাসুদ আহমদ চৌধুরী, আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com