1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

ব্যথার মশারিতে লুকোয় যন্ত্রণার জীবন-অধ্যক্ষ মো: আব্দুল মতিন

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭
  • ৬৩০ Time View

সবইতো বদলায় ;মেহেদীরাঙা হাত;
মানুষের তৈরী জাত;বাটার জুতা!
গাছের নীচের বেঞ্চের রোমান্টটিকতা ;
অার পূর্ণিমা রাতের স্নিগ্ধ অালো;
সংসারের ধোঁয়ায় হয় মেটো পুতুল;
বার্ধক্যের ধুলোয় উড়া বিচ্ছিন্ন পাতা ।
ব্যথার মশারীতে লুকোয় যন্ত্রণার
জীবন। নীলরঙের অক্সিজেন ;
শ্বাস ফিরিয়ে দেবার অভিনয় করে।
প্রথম দিনের শাড়ি;স্টিলে জংগ ধরে!
মনে করিয়ে দেয় প্রথম দর্শন;
টগবগে চাহনির বেহুলার রাত।
দস্যি ছেলে,সংসারের চেতনাহীন দাস!
সন্তানের বাবা হয়ে রোজ ঘরে ফেরা ।
বিশ্বায়নে মাতাল পৃথিবীর সুরে ;
ওয়ালস্ট্রিটে দাঁড়ায়, প্রতিবাদী মিছিল।
পারফিউমের ঘ্রাণ ; গ্লানির গ্লোকোজ ;
বিদিশার বনে চৈতালী পবন অানে ;
বিন্নিধানের অালের খোঁজের মতো।
রোবট সোফিয়া বুুুঝে রাজার মন!
হেরেমের সুন্দরীদের ঘরে নিরবতা।
নলুয়ার হাওরে অাফাল উঠে ;
বাল্লার জলে, মাথাকাটা বাঁশে বসে ফিঙে;লেজ নাড়ায়।
মনে করিয়ে দেয়;
সে মানুষের মতো রোহিঙ্গা নয়;
প্রকৃতির সন্তান ।
লেখক: মো: আব্দুল মতিন প্রতিষ্টাতা অধ্যক্ষ শাহজালাল মহাবিদ্যালয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com