1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান

ব্রিটিশ কাউন্সিল সবার জন্য আবারও উন্মুক্ত করে দেওয়া হবে

  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০১৬
  • ৩৬১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::ব্রিটিশ কাউন্সিল সবার জন্য আবারও উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা জানান।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, ব্রিটিশ কাউন্সিল ভবনের বেশ কিছু অবকাঠামোগত সংস্কারের কাজ বাকি ছিল। সেগুলো শেষ হওয়ামাত্রই সেটি সবার জন্য আবার উন্মুক্ত করে দেওয়া হবে।

গুলশানে হামলার পর পুলিশি নিরাপত্তা নিয়ে হাইকমিশন খুশি বলে তিনি জানান। সরকারের সহযোগিতা পেলে তারা আরও কাজ করতে প্রস্তুত আছেন বলেও জানান তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ব্রিটিশ কাউন্সিল চাইলে তাদের সব ধরনের নিরাপত্তা দিতে সরকার প্রস্তুত আছে। এরই মধ্যে নিরাপত্তা অনেক বাড়ানো হয়েছে। প্রয়োজন হলে আরও বেশি জোরদার করা হবে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধ করতে সরকারের তরফ থেকে কোনো ধরনের নির্দেশ দেওয়া হয়নি। তবে যদি কোনো স্কুল নিরাপত্তা চায়, তবে সরকার তা দেবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com