1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান

ব্রিটিশ সংসদে আস্থা ভোটের মুখে থেরেসা মে

  • Update Time : শুক্রবার, ৩০ জুন, ২০১৭
  • ৪২০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সংসদে আস্থা ভোটের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তিন সপ্তাহ আগে অনুষ্ঠিত নির্বাচনে তার রক্ষণশীল দল সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এ আস্থা ভোটের মুখে পড়ল।

এক সপ্তাহ বিতর্কের পর ব্রিটিশ এমপিরা বৃহস্পতিবার সংসদে রানির বক্তৃতার পর প্রধানমন্ত্রীর সংসদীয় পরিকল্পনার বিষয়ে ভোট দেবেন।

ধারণা করা হচ্ছে- উত্তর আয়ারল্যান্ডের ডেমোক্র্যাটিক ইউনিয়ন পার্টির সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী মে ভোটে বিজয়ী হবেন তবে, আস্থা ভোটে হেরে গেলে তার প্রধানমন্ত্রীত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে। তখন দেশটিতে নতুন করে সংসদ নির্বাচন দিতে হবে।

সদ্য সমাপ্ত নির্বাচনের আগে থেরেসা মে ভোটে বিপুলভাবে বিজয়ী হওয়ার আশা করেছিলেন কিন্তু ভোটররা তাকে হতাশ করেছেন। সংসদ থেকে তার দলের সংখ্যাগরিষ্ঠতা চলে গেছে। সংসদের মোট ৬৫০ আসনের মধ্যে কনজারভেটিভ দল পেয়েছে ৩১৮ আসন এবং বিরোধী লেবার দল পেয়েছে ২৬২ আসন। সরকার গঠনের জন্য মে’র দলের দরকার ছিল ৩২৬ আসন; আগের নির্বাচনে দলটি পেয়েছিল ৩৩০টি আসন।

এ অবস্থায় উত্তর আয়ারল্যান্ডের ডেমোক্র্যাটিক ইউনিয়ন পার্টির সমর্থন নিয়ে মে জোট সরকার গঠন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com