1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার

ভূমধ্যসাগরে ৫০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭
  • ৩৪৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ভূমধ্যসাগরে একটি অভিবাসী বোঝাই নৌকা ডুবে প্রায় ৫০ জন মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্পেনের আলবরান দ্বীপ থেকে ৫০ কিলোমিটার দূরে আধা-ডুবন্ত নৌকাটির খোঁজ পায় স্পেনের কোস্টগার্ড। নৌকা থেকে মাত্র তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়। স্পেনের কোস্টগার্ডের বরাতে এ খবর দিয়েছে আল-জাজিরা। খবরে বলা হয়, মরক্কো থেকে আনুমানিক ৫২ জন অভিবাসন প্রত্যাশী নিয়ে যাত্রা করে নৌকাটি। বার্তা সংস্থা এএফপিকে কোস্টগার্ডের এক মুখপাত্র বলেন, আশঙ্কা করা হচ্ছে ৪৯ জন মানুষ ডুবে গেছেন। উদ্ধারকারীরা ওই অঞ্চলের জলসীমায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। এদিকে কোস্টগার্ড এক বিবৃতিতে বলেছে, উদ্ধারকৃত তিনজন জানান, রাবার নির্মিত নৌকাটি ডুবতে শুরু করার সময় এতে ৫০ জনের বেশি মানুষ ছিলেন। নৌকাটি এর আগে কয়েকদিন ধরে উদ্দেশ্যহীনভাবে পানিতে ভাসছিলো। উদ্ধার করার পর পুরুষ তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিখোঁজদের মৃত্যুর খবর নিশ্চিত করা গেলে এটা হবে জানুয়ারি থেকে এ বছরে এখন পর্যন্ত ভূমধ্যসাগরের এই অঞ্চলে ঘটা সবচেয়ে প্রাণঘাতী অভিবাসন যাত্রার ঘটনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com