1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার

মালয়েশিয়ায় জালিয়াতির অভিযোগে ১৫ বাংলাদেশি আটক

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
  • ৪১৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের জাল কাগজপত্র তৈরির অভিযোগে এক দম্পতিসহ ১৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বুধবার এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগের প্রধান দাতুক শ্রী মুস্তাফার আলি।

ইমিগ্রেশন প্রধান মোস্তাফার আলি সাংবাদিকদের জানান, মালয়েশিয়ায় পাসপোর্ট, ই-কার্ড, আই কার্ডসহ নানা ধরনের জাল কাগজপত্র তৈরির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। আটকদের মধ্যে সবাই বাংলাদেশি- যাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিদের জাল পাসপোর্ট, ই-কার্ডসহ নানা ধরনের কাগজপত্র সরবরাহ করে আসছিল এ চক্রটি।

এ ব্যাপারে মোস্তাফার আলি আরও বলেন, গত তিন মাস ধরে ইমিগ্রেশনের একটি বিশেষ দল তাদের উপর নজর রাখছিল। মঙ্গলবার সেরি কামবানগান এলাকার সেরডাং এর একটি বাড়িতে অভিযান চালিয়ে ভুয়া কাগজপত্র তৈরির সরঞ্জামাদিসহ এ চক্রকে আটক করা হয়। চক্রটি জাল কাগজপত্র তৈরি করে মাসে ৩০ হাজার রিঙ্গিত যা প্রায় ছয় লাখ বাংলাদেশি টাকা আয় করত বলেও জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com