1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮
  • ৫১৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক ::মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ছয় জন। এর মধ্যে ৫ জনই বাংলাদেশি।

বুধবার বিকেলে পাহাংয়ের রাজধানী কুয়ানতানের পূর্বাঞ্চলীয় উপকূলের মহাসড়কের ইস্ট কোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মালয়েশিয়ার তেমেরলোহ জেলার পুলিশ প্রধান জানদিন মাহমুদের বরাত দিয়ে মালয়েশিয়ার গণমাধ্যম ‘নিউ স্ট্রেইটস টাইমস’ জানায়, নিহতদের মধ্যে একজন বাংলাদেশির পরিচয় নিশ্চিত করা গেছে। হোসেইন ফরহাদ নামে ৩৬ বছর বয়সী ওই বাংলাদেশি চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করতেন। এছাড়া বাকিদের পরিচয় নিশ্চিত কাজ চলছে বলে জানান তিনি।

জানদিন মাহমুদ আরও জানান, গাড়ির চালক ঘুমিয়ে পরার কারণে সড়কের পাশের লেনে ধাক্কা খেয়ে মাইক্রোবাসটি উল্টে দুর্ঘটনাটি ঘটতে পারে। এছাড়া আহতদের স্থানীয় সুলতান হাজি আহমদ শাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com