1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

যুক্তরাজ্যের অর্থনৈতিক ও রাজনৈতিক ভবিষ্যৎ চ্যালেঞ্জের মুখে- টিউলিপ সিদ্দিক

  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০১৬
  • ৪৩৫ Time View

আমিনুল হক ওয়েছ:: ব্রিটিশ পার্লামেন্টের বাংলাদেশি বংশোদ্ভূত লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক বলেছেন, গণভোটের ফলাফল যুক্তরাজ্যের অর্থনৈতিক ও রাজনৈতিক ভবিষ্যৎকে বিরাট চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষ জয়ী হওয়ার পর শুক্রবার তিনি এক বিবৃতিতে এ কথা বলেন।

এই প্রেক্ষাপটে নিকট ভবিষ্যতে ব্রিটিশ সমাজের বাঁক বদলে সবচে’ ঝুঁকির মুখে থাকা মানুষদের জন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন টিউলিপ। ইইউতে থাকার পক্ষের প্রচারণায় ছিলেন টিউলিপ সিদ্দিক। এছাড়া লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী এবং রুপা হকও ইইউতে থাকার পক্ষে প্রচারণায় ছিলেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত গণভোটে ইইউ ছাড়ার পক্ষে ভোট পড়ে ৫২ শতাংশ, আর থাকার পক্ষে ভোট পড়ে ৪৮ শতাংশ। টিউলিপ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার এই ফলাফলকে আমি শ্রদ্ধা করি এবং একই সঙ্গে ক্যামডেন ও ব্রেন্টের যেসব প্রচারকর্মী ‘রিমেইন’র (ইইউতে থাকা) পক্ষে নিরন্তর লড়াই চালিয়েছেন, সবাইকে সাক্ষী রেখে তাদেরকে আমি ধন্যবাদ জানাই।

তিনি বলেন, গণভোটের পরিণতি ও অনাগত দিনে আমাদের সামষ্টিক ভবিষ্যত নিয়ে এখন বৃহত্তর পরিসরে আলোচনা শুরু করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com