1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে কাউন্সিলর পদে সুনামগঞ্জের মুমিনা

  • Update Time : শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮
  • ৪৭৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক : যুক্তরাজ্যের টাওয়ার হেমলেটের এসটি ডানসটান’স ওয়ার্ডে কাউন্সিলর পদে এবার প্রার্থী হয়েছেন সিলেট বিভাগের মেয়ে মুমিনা বেগম। দীর্ঘ ১৭ বছর ধরে তিনি সেখানকার কমিউনিটির জন্য কাজ করে আসছেন। মুমিনার বাড়ি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গণিপুর গ্রামে। আগামী ৩ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মমিনা বেগম জানান, নির্বাচনে বিজয়ী হয়ে তিনি এস.টি. ডানসটান’স ওয়ার্ডে বসবাসরত বাঙালি তথা বাংলাদেশিদের জন্য কাজ করতে চান। তিনি কমিউনিটির নিরাপত্তা রক্ষা করা, হাউজিংয়ের সুযোগ করে দেয়া এবং নারীদের শিক্ষাব্যবস্থা আরো জোরদার করার লক্ষ্যে কাজ করতে চান। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী মমিনা বেগম সিলেটের মানুষের দোয়া চেয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com