1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম:

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় ৪ ব্রিটিশ বাংলাদেশি নিহত

  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যুক্তরাজ্যে গাড়ি দুর্ঘটনায় তিন সিলেটি তরুণ ও এক ড্রাইভারসহ চার ব্রিটিশ বাংলাদেশি নিহত হয়ছেন। রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে বোল্টনের উইগান রোডে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

লন্ডন থেকে সাংবাদিক মশাহিদ আলী জানান, যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্রিটিশ-বাংলাদেশি তিন তরুণ এবং একজন প্রবীণ ট্যাক্সিচালক নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে বোল্টনের উইগান রোডে এই ভয়াবহ সংঘর্ষ ঘটে।

এ বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি লাল রঙের সিট লিওন গাড়ি ও সিট্রয়েন সি-৪ মডেলের একটি ট্যাক্সির মধ্যে এই সংঘর্ষ হয়। দুর্ঘটনার তীব্রতা এতই বেশি ছিল যে দুটি গাড়িই দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বোল্টন কাউন্সিল অব মস্ক (বিসিওএম) নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। তারা হলেন- মোহাম্মদ জিবরায়েল মুখতার, ফারহান প্যাটেল এবং মুহাম্মদ দানিয়াল আসগর আলী। ওই ৩ তরুণের গ্রামের বাড়ি সিলেটে। তাদের সবার বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। এর বেশি পরিচয় জানা যায়নি। নিহত অপর ব্যক্তি হলেন- ট্যাক্সিচালক মোসরাব আলী, তার বয়স ৫০-এর কোঠায়। এই মৃত্যু সংবাদে কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশের (জিএমপি) সিরিয়াস কলিশন ইনভেস্টিগেশন ইউনিট ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, উইগান রোডের সিসিটিভি ফুটেজে ভয়াবহ সংঘর্ষের দৃশ্য ধরা পড়েছে। প্রত্যক্ষদর্শী বা কারও কাছে ড্যাশক্যাম ফুটেজ থাকলে তা পুলিশকে সরবরাহ করার অনুরোধ জানানো হয়েছে।

বোল্টন কাউন্সিলের কাউন্সিলর আইয়ুব প্যাটেল এই ঘটনাকে পুরো কমিউনিটির জন্য এক বিশাল ক্ষতি হিসেবে বর্ণনা করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সূত্র-আমার দেশ.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com