1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

যুক্তরাজ্যে যাওয়ার পথে বিমানেই মারা গেলেন সিলেটের এনাউল

  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭
  • ৫০৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: যুক্তরাজ্যে যাওয়ার পথে বিমান উড্ডয়নরত অবস্থায় বিমানেই মৃত্যুবরণ করেছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ের বাসিন্দা এনাউল কাদের চৌধুরী। বুধবার ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী বৃটিশ নাগরিক এনাউল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-০০১ নম্বর ফ্লাইটে ঢাকা ত্যাগ করার কিছুক্ষণ পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ওই ফ্লাইটে এনাউলের পাশে ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহিদ এমপি।
এমপি শহিদ তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, চোখের সামনে বিমানে আকাশে উড্ডয়নরত অবস্থায় সহযোগী যাত্রীর অনাকাঙ্খিত মৃত্যুর বিষয়টি তাকে ব্যথিত করেছে।
তিনি আরো লিখেন, বিমানটি হিথ্রো এয়ারপোর্টের টার্মিনাল ফোর-এ নামার কথা ছিল। বিমানটি ভৌগোলিক আকাশ সীমানা আনুমানিক আফগানিস্তানের আকাশে উড্ডয়নরত অবস্থায় এনাউল কাদের অসুস্থ হয়ে পড়েন। পরে বিমান কর্তৃপক্ষ নিশ্চিত করেন যে, যাত্রী মৃত্যুবরণ করেছেন। তিনি মরহুমের পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং পরিবারকে এই শোক সইবার সামর্থ্যদানের জন্য তিনি মহান আল্লাহতায়ালার দরবারে মোনাজাত করেন। বিয়ানীবাজারের চারখাই ইউনিয়নের দেউলগ্রামের বাসিন্দা এনাউল কাদের চৌধুরী’র দাফন যুক্তরাজ্যের লন্ডনে সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com