1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান

যুক্তরাষ্ট্রের ২৮টি শহরে মুসলিম বিরোধী বিক্ষোভ মিছিল

  • Update Time : রবিবার, ১১ জুন, ২০১৭
  • ৩৯৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ২০ টি রাজ্যে কমপক্ষে ২৮টি শহরে মুসলিম বিরোধী বিক্ষোভ হয়েছে। শনিবার ‘ন্যাশনাল মার্চ এগেইনস্ট শরিয়া’ নামের এই বিক্ষোভের নেতৃত্ব দেয় এসিটি ফর আমেরিকা নামের একটি সংগঠন। মানবাধিকার বিষয়ক গ্রুপ ও এ বিষয়ে নজরদারিকারী প্রতিষ্ঠানগুলো এমন উদ্যোগের বার বার সমালোচনা জানিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এসিটি ফর আমেরিকা সংগঠনকে এরই মধ্যে দ্য সাউদার্ন পোভার্টি ল সেন্টার (এসপিএলসি) উগ্রপন্থি সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে। বলা হয়েছে, এটি হলো যুক্তরাষ্ট্রে মুসলিম বিরোধী সবচেয়ে বড় তৃণমূল পর্যায়ের সংগঠন। এসিটি ফর আমেরিকার এ র‌্যালির জবাবে পাল্টা র‌্যালি বের করা বিভিন্ন স্থানে। এ সময় দু’পক্ষে অনেক স্থানে সংঘাত হয়। এমন সংঘাত হয়েছে সিয়াটল ও ওয়াশিংটনে। ফ্রিল্যান্সার সাংবাদিক মাইক বিভিনস তার টুইটারে এমন সংঘাতের ভিডিও প্রকাশ করেছেন। তাতে দেখা যায়, দু’পক্ষ সংঘাতে জড়িয়ে পড়ার পর পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে। এমন পাল্টা র‌্যালি বের করেছিল কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স। এর সদস্য কোরি সেইলর বলেছেন, এসিটি ফর আমেরিকার এই র‌্যালি হলো ইসলাম বিরোধী। এতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা সৃষ্টির একটি পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। ডালাস ভিত্তিক মুসলিম-আমেরিকান আলিয়া সালেম বলেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির আগে থেকেই মুসলিম বিরোধী চর্চা একটি পুরনো অভ্যাস। এটি ডনাল্ড ট্রাম্প সৃষ্টি করেন নি। এ বিষয়ে মন্তব্য নিতে এসিটি ফর আমেরিকার সঙ্গে যোগাযোগ করে আল জাজিরা। কিন্তু তারা কোনো সাড়া দেয় নি। তবে তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, শরিয়া আইন হলো মানবাধিকার ও যুক্তরাষ্ট্রের সংবিধান বিরোধী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com