1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে নৈশ ক্লাবে গুলি, নিহত-১

  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০১৭
  • ৩৬৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি নৈশ ক্লাবে গুলিতে একজন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছেন।

ওহাইওর সিনসিনাটির ওই নৈশ ক্লাবে রোববার দিনের প্রথম প্রহরের এ ঘটনায় অন্তত দুইজন বন্দুকধারী জড়িত বলে পুলিশের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।

এক টুইটার বার্তায় সিনসিনাটির সহকারী পুলিশ প্রধান পল নেউডিগেট জানিয়েছেন, হামলার ঘটনার সঙ্গে সন্ত্রাসীদের কোনও ধরনের যোগসূত্র আছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেছেন, এ ঘটনায় আহতদের মধ্যে অনেকেরই জীবনশঙ্কা রয়েছে।

বিবিসি বলছে, স্থানীয় সময় রাত ১টার দিকের এ ঘটনায় অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হন, এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটাপন্ন। হামলার সময় ঘটনাস্থলে কয়েকশত লোক ছিলেন।

ফ্লোরিডায় একটি সমকামী ক্লাবে হামলায় ৪৯ জন নিহতের ঘটনার প্রায় এক বছরেরও কম সময়ের মধ্যে এ হামলার ঘটনা ঘটল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com