1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর

  • Update Time : শুক্রবার, ৩০ জুন, ২০১৭
  • ৩৯০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা আদালতের আদেশে আংশিক কার্যকর হয়েছে।

যুক্তরাষ্ট্র সময় বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভ্রমণ নিষেধাজ্ঞার নতুন এ নীতি কার্যকর হচ্ছে। খবর বিবিসির

এ নীতির আওতায় যুক্তরাষ্ট্রে বসবাসরতদের সঙ্গে পারিবারিকভাবে ‘ঘনিষ্ঠ’ সম্পর্কে সম্পর্কিত নয় এমন ব্যক্তিদের ভিসা দেয়া হবে না, কিংবা প্রবেশে বাধা দেওয়া হবে।

নির্দেশনায় ঘনিষ্ঠ সম্পর্ক বলতে বাবা-মা, স্বামী অথবা স্ত্রী, সন্তান, মেয়ের স্বামী বা ছেলের স্ত্রী এবং ভাইবোনকে বোঝানো হয়েছে। দাদা-দাদি, নানা-নানি, খালা-ফুপু, মামা-চাচা, ভাগিনা-ভাগিনি, ভাতিজা-ভাতিজি অর্থাৎ বৃহৎ পরিবারের অন্যান্য স্বজনরা এর আওতায় পড়বে না।

যে ছয়টি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো হল ইরান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।

তবে এসব দেশের নাগরিক যাদের আগে থেকেই বৈধ ভিসা আছে তাদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না।

দ্বৈত নাগরিকরা যদি নিষেধাজ্ঞার আওতামুক্ত দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসেন তবে তাদের প্রবেশেও বাধা দেয়া হবে না।

এছাড়া ব্যবসায়িক বা শিক্ষাগত সম্পর্কের ক্ষেত্রেও নতুন নির্দেশনার নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

গত সপ্তাহে সুপ্রিম কোর্ট আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকরে হোয়াইট হাউজের আবেদন মঞ্জুর করে, যেখানে ঘনিষ্ঠ নয় এমন আত্মীয়দের যুক্তরাষ্ট্রের ভিসা কঠোর করার নীতি ৯০ দিনের জন্য অনুমোদিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com