1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ৭ বাংলাদেশী নারীকে সংবর্ধনা

  • Update Time : বুধবার, ৮ জুন, ২০১৬
  • ২৫৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: প্রবাসীদের কল্যাণে বিশেষ ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্রে বসবাসরত সাত বাংলাদেশি নারীকে সংবর্ধনা দিয়েছে সাংস্কৃতিক সংগঠন ‘প্রিয়বাংলা’।

রোববার ভার্জিনিয়ায় সংগঠনের বার্ষিক অনুষ্ঠানে তথ্য-প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ‘পিপল এন টেক’ প্রেসিডেন্ট ফারহানা হানিফ, উন্নয়নসংস্থা ‘আগামী’র ওয়াশিংটন ডিসি চ্যাপ্টারের সভাপতি ফারজানা ক্লারা গ্রাহাম, ‘ফরোওয়ার্ড হোপ’ এর প্রধান ও মানবাধিকারকর্মী রেহানা পারভিন, শিক্ষক বীথিকা বোস, মনোচিকিৎসক মরিয়ম পারভিন, ওয়াশিংটনে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শাহনাজ ফারুক ও নৃত্যপরিচালক বনানী চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে আরটিভির প্রধান নির্বাহী আশিক রহমান, ‘পিপল এন টেক’ এর প্রধান নির্বাহী প্রকৌশলী আবু বকর হানিফ, ই-লার্নিং বইয়ের লেখক ড. বদরুল হুদা খান ও ফোবানা সম্মেলন ২০১৬-র আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন।

পরে গীতিনাট্য ‘প্রবাসের ইতিকথা’ মঞ্চস্থ হয়। মিজানুর রহমান খানের চিত্রনাট্য, অ্যান্থনি পিউ গোমেজ ও ডেমিয়ান ডায়াসের সম্পাদনায় নাটকটি পরিচালনা করেন মাহফুজুর রহমান ও প্রিয়লাল কর্মকার।

এতে করেন মাহফুজুর রহমান, এ কে এম আসাদুজ্জামান, সুদীপ্তি বড়ুয়া, মোহাম্মদ সিদ্দিক, রুমি মনসুর, অ্যান্থনি পিউ গোমেজ, আবু সরকার, আনোয়ার আনসারী, পূর্ণ কর্মকার ও অরোরা কর্মকার।

নৃত্য পরিচালনায় ছিলেন এলিসা গোমেজ, কাউন্টেস উইনফ্রি, সিন্থিয়া গোমেজ, ফারিহা তাজনিন ও জিশান হোসেন, লুবাবা রহমান, মেহেদি হাসান, গেন্থারিয়া রোজারিও।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com