1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

রুশনারা, টিউলিপ ও রূপা স্বামীকে সাথে নিয়ে ভোট দিলেন

  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০১৫
  • ১১৯১ Time View

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:: নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে আলোচিত বাংলাদেশি বংশোদ্ভূত তিন প্রার্থী রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রূপা হক। বর্তমান এমপি রুশনারা বাঙালি অধ্যুষিত বেথনালগ্রিন ও বো, বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ হ্যমস্ট্যাড ও কিলবার্ন এবং বিগত নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী রূপা ইলিং সেন্ট্রাল ও এক্টন আসন থেকে অন্যতম প্রধান রাজনৈতিক দল লেবার পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রুশনারা নিজে তার নির্বাচনী এলাকার ভোটার না হওয়ায় সময় সাশ্রয়ে আগেই পোস্টাল ভোটে ভোটাধিকার প্রয়োগ করলেও টিউলিপ স্বামী ক্রিস পার্সিকে সাথে নিয়ে নিজ এলাকার ভোট কেন্দ্রে সকালেই তার ভোট দেন। আর রূপাও সকালে নিজ ভোট কেন্দ্রে ভোট দেয়ার মাধ্যমেই শুরু করেন ভোট যুদ্ধের সর্বশেষ দিন।
ভোটাধিকার প্রয়োগের পর আলোচিত এই তিন প্রার্থীই প্রার্থী হিসেবে নিজে ও তাদের দল লেবার পার্টির বিজয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। ভোট দেয়া শেষেই তারা বেরিয়ে পড়েন অন্যান্য কেন্দ্র পরিদর্শনে।

এদিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়ে বিশ্বব্যাপী আলোচনায় উঠে আসা যুক্তরাজ্যের ৫৬তম নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় স্থানীয় সময় সকাল ৭টায়। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্থ আয়ারল্যান্ডের ৫০ হাজার ভোটকেন্দ্রে একযোগে শুরু হয় এ ভোটগ্রহণ।

এবারের জাতীয় নির্বাচনে পাঁচ কোটি নিবন্ধিত ভোটার ৩ হাজার ৯শ’ ৭১ জন প্রার্থীর মধ্যে থেকে হাউজ অব কমন্সের ৬শ’ ৫০টি আসনে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন বলে আশা করা হচ্ছে।

এর মধ্যে পাঁচশ’ ৩৩টি আসনেরই প্রতিনিধি নির্বাচন করবেন ইংল্যান্ডের জনগণ। বাকি আসনগুলোর ৫৯টিতে স্কটল্যান্ড, ৪০টিতে ওয়েলস ও ১৮টিতে নর্দার্ন আয়ারল্যান্ডের প্রতিনিধি নির্বাচিত হবেন।

এছাড়া একই দিন ৯ হাজারের বেশি কাউন্সিল আসনের প্রতিনিধিসহ বেলফোর্ড, কোপল্যান্ড, লাইসেস্টার, ম্যানসফিল্ড, মিডিলসবোরো ও টরবে’র মেয়র নির্বাচনেও ভোটাধিকার প্রয়োগ করবেন গ্রেট ব্রিটেনের। ভোটগ্রহণ চলবে রাত ১০টা পর্যন্ত। শেষ সময়ের মধ্যে যেসকল ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হবেন, তাদের সবাই ভোট দিতে পারবেন বলে জানানো হয়েছে ব্রিটিশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ভোটগ্রহণ শেষ হতেই শুরু হবে গণনা। গণনা শেষে ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল।

যুক্তরাজ্যের এ নির্বাচন বাংলাদেশের মানুষের জন্যও বেশ গুরুত্বপূর্ণ। তিন হেভিওয়েট নারী প্রার্থী- টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রূপা হক ও রুশনারা আলীসহ ১২ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com