1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

লন্ডনে জিসিএসই পরীক্ষায় ডাবল স্টার সহ কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে জগন্নাথপুরের মেয়ে আনিশাহ রহিম

  • Update Time : শনিবার, ২৫ আগস্ট, ২০১৮
  • ৭৪২ Time View

আমিনুল হক ওয়েছ, যুক্তরাজ্য থেকে:: লন্ডনে জিসিএসই -তে পরীক্ষায় জগন্নাথপুরের আনিশাহ রহিম এর ডাবল স্টার পেয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে । যুক্তরাজ্যের লন্ডনের বারা অব টাওয়ার হামলেটের বো এর ঐতিহ্যবাহি সেন্ট্রাল ফাউন্ডেশন গার্লস স্কুল থেকে মেধাবী শিক্ষার্থী আনিশাহ বেগম রহিম জিসিএসই সামার ২০১৮ পরীক্ষায় অংশ গ্রহণ করে ডাবল স্টার সহ কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে । বৃহস্পতিবার (২৩ আগস্ট) এবারের জিসিএসই পরীক্ষার যুক্তরাজ্যে ফলাফল প্রকাশে দেখা গেছে ভালো ফলাফলে ব্রিটিশ বাঙালি শিক্ষার্থীরা সন্তুোষজনক রিজাল্ট উপহার দিয়েছে । এ জিসিএসই পরীক্ষায় ফলাফল আনিশাহ রহিম ইংলিশ লিটারেচারে পেয়েছে ( এ ডাবল স্টার ) A** ; ইংলিশ লাংগুজ , রিলিজিয়াস স্টাডিজ , ডিজাইন এন্ড টেকনোলজিতে পেয়েছে ( এ স্টার ) A* ; মাকস, জিওগ্রাফি, বায়োলজিতে পেয়েছে (এ) A ; কামেস্ট্রি , পিজিক্স ও ফান্চ সাবজেক্টে পেয়েছে (বি ) B । উল্লেখ্য সে লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটে বাবা-মার সঙ্গে বসবাস করছে । বাবা খালেদ মিয়া রহিম, মা- হাছনা বেগম । তাদের বাড়ি বাংলাদেশের জগন্নাথপুর উপজেলার পশ্চিমতিলক গ্রামের পীর ইয়াছিন মন্জিলে। মেধাবী শিক্ষার্থী আনিশাহ রহিম সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান এর ভাতিজি । সে তার ফলাফলে মহান আল্লাহ সুবহানাতায়ালার কাছে শুকরিয়া আদায় করে স্কুলের শিক্ষক ও অভিবাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে । সে ভবিষ্যতে কলেজেও ভালো ফলাফলের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com