1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান

লন্ডনে মুসল্লিদের ওপর সন্ত্রাসী হামলাকারীর পরিবার হতবাক

  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০১৭
  • ৪৩৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: লন্ডনের একটি মসজিদে থেকে তারাবিহ নামাজ শেষে বের হয়ে যাওয়ার পথে মুসল্লিদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগে গ্রেফতার ড্যারেন অববোর্নের পরিবার বিশ্বাসই করতে পারছে না তিনি এমন একটি কাজ করেছেন। এক বিবৃতিতে চার সন্তানের জনক ড্যারেনের পরিবার জানিয়েছে, তারা এ ঘটনায় ‘হতবাক ও বিধ্বস্ত’। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় রবিবার দিনগত রাত ১২টা ২০ মিনিটে যুক্তরাজ্যের ফিনসবারি পার্কে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বের হয়ে আসা মুসলিমদের লক্ষ্য করে ভ্যান দিয়ে হামলা চালানো হয়। ওই ভ্যানের চালক অসবর্নকে মসজিদের ইমাম উত্তেজিত জনগণের হাত থেকে রক্ষা করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। ওই ঘটনায় ১১ জন আহত হন। এর মধ্যে নয়জনকে হাসপাতালে যেতে হয়। কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গেছে।

হামলা চালানোর সময় রাস্তায় পড়ে যাওয়া এক ব্যক্তিকে সাহায্যের জন্য দাঁড়িয়েছিলেন মুসল্লিরা। পরে ওই ব্যক্তি মারা যান। তবে ভ্যান হামলার কারণে তার মৃত্যু হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

৪৭ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী অসবর্নের মা, বোন এবং ভাগ্নি এক বিবৃতিতে বলেন, ‘আমরা এ ঘটনায় ভীষণভাবে হতবাক, এটা অবিশ্বাস্য। এখনও আমরা এ বিষয়টি বুঝে উঠতে পারিনি।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘এ হামলায় আহতদের প্রতি আমরা সহমর্মী।’

এদিকে, মেট্রোপলিটন পুলিশের প্রধান ক্রেসিডা ডিক এবং ধর্মীয় নেতারা সোমবার রাতে একটি সংহতি সমাবেশে যোগ করেন। সেখানে ডিক বলেন, এ বিষয়টি পরিষ্কার যে, ‘এটি মোটামুটি নিশ্চিতভাবেই মুসলিমদের ওপর হামলা।’ তিনি আরও জানান, সকল ধর্মের প্রার্থনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিরাপত্তামন্ত্রী বেন ওয়ালেস জানান, সন্দেহভাজন অসবর্নকে পুলিশ আগে থেকে চিনতো না।

কার্ডিফে অসবর্নের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে হেইট ক্রাইম, হত্যা চেষ্টা ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।
Posted in ইউরোপ সংবাদ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com