1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

লন্ডনে মুসল্লিদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যের বার্তা

  • Update Time : বুধবার, ২১ জুন, ২০১৭
  • ৩৯৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::লন্ডনের ফিন্সব্যারি পার্ক মসজিদের মুসল্লিদের ওপর গাড়ি উঠিয়ে দিয়ে হামলার ঘটনায় নিন্দার ঝড় বইছে। ঘৃণা ও বিভাজনের বিপরীতে ঐক্যের বার্তা নিয়ে সোমবার মসজিদটির সামনে জড়ো হন বিভিন্ন জাতি-গোষ্ঠীর শতাধিক মানুষ। যুক্তরাজ্যের গণমাধ্যমগুলো ঘটনাকে গুরুত্ব দিয়ে প্রচার করেছে।

পবিত্র রমজানের তারাবি নামাজ শেষে স্থানীয় সময় রোববার রাত ১২টার দিকে ফিন্সব্যারি পার্ক মসজিদের মুসল্লিদের ওপর গাড়ি উঠিয়ে দেয় এক হামলাকারী। এতে বাংলাদেশি বংশোদ্ভূত মাকরাম আলী (৫২) নিহত হন। আহত হয়েছেন আরও ১০ জন, যাদের নয়জন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে।

এ হামলার প্রতিবাদে ফিন্সব্যারি পার্ক মসজিদের সামনে আয়োজিত সমাবেশে মেট্রোপলিটন পুলিশের প্রধান কমিশনার ক্রেসিডা ডিক বলেন, ‘এটি স্পষ্টতই মুসলিমদের ওপর হামলা।’ মসজিদ ও মুসল্লিদের নিরাপত্তায় বাড়তি পুলিশ মোতায়েন করা হবে বলে জানান তিনি।

খ্রিষ্টান যাজক রেভারেন্ড আদ্রিয়ান নিউম্যান বলেন, ‘কোনো একটি ধর্মীয় গোষ্ঠীর ওপর হামলা আমাদের সবার ওপর হামলা।’ সমাবেশে মসজিদের চেয়ারম্যান মোহাম্মদ কোজবা বলেন, ‘শান্তিপূর্ণ সহাবস্থানকে নষ্ট করাই উগ্রবাদীদের লক্ষ্য। তা আমরা হতে দিতে পারি না।’

লেবার নেতা জেরেমি করবিন ও লন্ডন মেয়র সাদিক খানসহ বিভিন্ন দলের রাজনীতিকেরা এ সমাবেশে অংশ নেন। তাঁরা হতাহতদের স্মরণে নীরবতা পালন করেন। প্রতিবাদকারীদের হাতে ছিল ‘ভালোবাসার জয় হবে, সন্ত্রাস পরাজিত হবে’, ‘সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হও’ লেখাসহ নানা বার্তার প্ল্যাকার্ড।

সোমবার দুপুরেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে ফিন্সব্যারি পার্ক মসজিদ পরিদর্শন করেন। যেকোনো ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ঘোষণা করেন তিনি।

এদিকে, আটক সন্দেহভাজন হামলাকারী ড্যারেন অসবোর্নের (৪৭) দক্ষিণ ওয়েলসের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। অসবোর্নের পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, চার সন্তানের জনক অসবোর্ন যে কাণ্ড ঘটিয়েছে তাতে তারা ‘হতভম্ব’ ও ‘বিধ্বস্ত’। হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন তাঁরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com