1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

লেবার পার্টির ছায়া মন্ত্রিসভা থেকে পররাষ্ট্র মন্ত্রী হিলারি বেনকে বরখাস্ত

  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০১৬
  • ৪২১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:;যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা জেরেমি করবিন তার ছায়া মন্ত্রিসভা থেকে পররাষ্ট্র মন্ত্রী হিলারি বেনকে বরখাস্ত করেছেন। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ব্রিটেনের থাকতে না পারার ব্যর্থতায় করবিনের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের উদ্যোগী ছিলেন হিলারি বেন।

বৃহস্পতিবার গণভোটে ইইউতে ব্রিটেনের না থাকার পক্ষে ৫২ শতাংশ এবং থাকার পক্ষে ৪৮ শতাংশ ভোট পড়ে। এই গণভোটে ইইউতে থাকার পক্ষে জেরেমি করবিন নিষ্প্রভ প্রচারণা চালিয়েছেন বলে দলের ভেতর থেকে অভিযোগ উঠেছে। আর এ কারণে তার বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব করা হয়েছে। অনাস্থা ভোটের দাবিকে যদি করবিন উপেক্ষা করেন, তাহলে ছায়া মন্ত্রিসভার উল্লেখযোগ্য সংখ্যক সদস্য পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছেন লেবার পার্টির এক মুখপাত্র।

হিলারি বেন বলেছেন, করবিনের নেতৃত্ব এবং নির্বাচনে দলকে বিজয়ী করতে তার সামর্থ্যের বিষয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। জেরেমি করবিনের নেতৃত্ব যদি অব্যাহত থাকে তাহলে আগামী নির্বাচনে জেতার বিষয়ে কোনো আস্থা রাখা যায় না।

তিনি বলেন, ‘ আমি টেলিফোনে জেরিমিকে বলেছিলাম দলে তার নেতৃত্বের সক্ষমতা নিয়ে আমি আস্থা হারিয়েছি এবং এরপরই সে আমাকে বরখাস্ত করে।’

জেরিমি করবিনের এই পদক্ষেপের সমালোচনা করে ছায়া মন্ত্রিসভার গৃহায়ণ মন্ত্রী রবার্তা ব্ল্যাকম্যান-উডস বলেছেন, এটা দুঃখজনক। আমি বুঝতে পারছি না করবিন কীভাবে ভাবতে পারছে যে, পার্লামেন্টোরি লেবার পার্টিতে (পিএলপি) তার অবস্থান যেভাবে খারাপের দিকে যেতে শুরু করেছে, এই পদক্ষেপ তাকে সহযোগিতা করবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com