1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

শালুকের ঠোঁটে ফুটে বিজয় || আব্দুল মতিন

  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৭৯০ Time View

শালুকের ঠোঁটে ফুটে বিজয় || আব্দুল মতিন

কতো শর্বরী কেটেছে ইনসোমনিয়ায়। ঝরেছে কতো রক্ত ও স্বেদ। স্টেনগান,মেশিনগান, গোলা বারুদের শব্দে এই ভূখন্ডে।

সবুজ পাখির লাল ডানায় মুক্তির,স্বাধীনতার স্পৃহা জাগাতে বুলেট,বেয়নেট চার্জ নিয়েছে সাহসী বুকে আমার পিতা,আমার ভাই।

রক্তের দাগ শুকিয়ে গেলে,নিষ্ঠুর মৃত্যু ভয় পায় কালো অক্ষরের  ইতিহাসের পাতা।ভয় পায় মেঘ লুকিয়ে রাখতে আকাশে জ্বলজ্বল অক্ষয় নাম।

সহস্র অবীরা নিস্তব্ধ হয়ে খুঁজেছে প্রিয়জনের লাশ। তবু ভুলেনি দেশ,ভুলেনি দুখিনী বাংলার কথা।দ্যুলোক কে তুচ্ছ করে,তমস্যায় জ্বেলেছে মুক্তির শিখা।

আমরা ভালবাসা দিয়ে শালুকের ঠোঁটে ফুটাই বিজয়ের ঢেউ।বিশুদ্ধ চাঁদের আলো ঘিরে ফেললে এ ভূখন্ডে এসে যাবে মানব সৃষ্ট অমাবশ্যার ঘোর অন্ধকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com