1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ জগন্নাথপুরে শনিবার টানা ৭ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে ইউপি নির্বাচনে জামানত বাড়ছে পাঁচ গুণ, ব্যয়সীমা দ্বিগুণ হবিগঞ্জে জায়গা-জমির বিরোধে যুবককে কুপিয়ে হত্যা সুনামগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি ভাইরাল হওয়ার নেশায় প্রতারণা,জগন্নাথপুরে ২ ভিডিও নির্মাতার শাস্তির দাবিতে তীব্র ক্ষোভ পাহাড় পরিমাণ আমল থাকার পরও হাশরের ময়দানে যারা সর্বস্বান্ত হবে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা  সরকার ফ্যাসিবাদী চরিত্র অর্জনের চেষ্টা করছে: গোলাম পরওয়ার বেনামি গণমাধ্যম থেকে ফটোকার্ড দিয়ে দেশ অস্থিতিশীল করলে ব্যবস্থা নেবে সরকার:আইনমন্ত্রী 

নতুন ভিসা চালু করছে পর্তুগাল

  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
কাজের সুযোগ খুঁজছেন, এমন বিদেশি নাগরিকদের জন্য নতুন এক ধরনের ভিসা চালু করতে যাচ্ছে পর্তুগাল সরকার। ‘স্কিলড ওয়ার্ক সিকিং ভিসা’ নামে এই নতুন কর্মসংস্থান ভিসা আগের ‘ওয়ার্ক সিকিং ভিসা’ বা চাকরি অনুসন্ধান ভিসার পরিবর্তে চালু হবে।

দ্য পর্তুগাল নিউজের প্রতিবেদনের বরাতে ইকোনমিক টাইমস জানিয়েছে, নতুন ভিসা চালুর উদ্যোগটি পর্তুগালে কাজের সুযোগ পেতে আগ্রহী দক্ষ বিদেশিদের জন্য বড় একটি সম্ভাবনা তৈরি করবে।

পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ২৩ অক্টোবর থেকে পুরনো ওয়ার্ক সিকিং ভিসার সব অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হচ্ছে।
ফলে এখন থেকে দেশটির কনস্যুলার অফিসগুলো এবং ভিএফএস গ্লোবাল ও বিএলএস ইন্টারন্যাশনাল পরিচালিত ভিসা আবেদন কেন্দ্রগুলো আর পুরাতন ক্যাটাগরির আবেদন গ্রহণ করবে না।

মন্ত্রণালয় জানায়, নতুন স্কিলড ওয়ার্ক ভিসা চালুর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে ভিসাটি কার্যকর হবে বিদেশি কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইন অনুযায়ী বিধি-নিষেধ ও নিয়মাবলি চূড়ান্ত হওয়ার পর।

দ্য পর্তুগাল নিউজের বরাত দিয়ে আরো জানা গেছে, এই নীতিগত পরিবর্তন ২২ অক্টোবর ২০২৫ তারিখে পর্তুগালের সরকারি গেজেটে প্রকাশ হওয়া দেশটির নতুন আইন ৬১/২০২৫ অনুযায়ী কার্যকর হচ্ছে।

নতুন ব্যবস্থায় পেশাগত যোগ্যতা ও বিশেষ দক্ষতাসম্পন্ন আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছে দেশটির সরকার।

এদিকে সব কনস্যুলেট ও অংশীদার প্রতিষ্ঠান বর্তমানে ওয়ার্ক সিকিং ভিসাসংক্রান্ত সেবা স্থগিত রেখেছে। নতুন ভিসার আবেদন শুরুর তারিখ ও যোগ্যতার মানদণ্ডসংক্রান্ত বিস্তারিত তথ্য পর্তুগাল সরকারের পরবর্তী নির্দেশনার মাধ্যমে জানানো হবে।
সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com