1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম:
চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

সুনামগঞ্জে ছুরিকাঘাতে আ.লীগ নেতা খুন, আটক-৩

  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৫১৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ সদর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়ন ধলাইপাড় এলাকা থেকে জয়নাল আহমেদের (৩৮) লাশ তারা উদ্ধার করেন।

জয়নাল ওই ইউনিয়নের ইসলামপুর গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

আটককৃতরা হলেন- শাহীন শাহ, সেলিম ও রাব্বী।তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকসেদ আলী বলেন, গ্রামের একটি স্কুলের পাশে জয়নালের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে খবর দেয়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

জেলার পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান জানান, নিহতের গলায় ও পেটে ছুরির আঘাত রয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।

এ ঘটনায় আটক তিনজনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সুপার জানান।

লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com