1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

সুশাসন প্রতিষ্ঠা করুন, আধুনিক জগন্নাথপুর গড়ুন শ্লোগানে লন্ডনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হরমুজ আলীর সভা আহ্বান

  • Update Time : বুধবার, ৫ অক্টোবর, ২০১৬
  • ৪৩৩ Time View

যুক্তরাজ্য প্রতিনিধি:: ‍সুশাসন প্রতিষ্ঠা, সুষমবন্টন, আধুনিকতার ছোঁয়ায় ভাটি বাংলার সিংহপুরুষ, জননেতা আব্দুস সামাদ আজাদ, জগন্নাথপুরের আরেক কৃতিসন্তান, বঙ্গবন্ধুর গণপপরিষদের সদস্য এডভোকেট আব্দুর রইস এমপি, আধ্যাত্মিক উপজেলা, প্রবাসী অধ্যুসিত অঞ্চল জগন্নাথপুরকে একটি আধুনিক উপজেলায় রূপান্তরিত করার অঙ্গিকার নিয়ে আগামী উপজেলা নির্বাচনে বিলেত প্রবাসীদের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ হরমুজ আলীর সমর্থনে এক জনসভার আয়োজন করা হয়েছে।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি ও ব্রিটেনস্থ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হরমুজ আলীর সমর্থনে এ জনসভার আয়োজন করেছে নন রেসিডেন্ট বাংলাদেশী ফ্রেন্ডস অব জগন্নাথপুর, যুক্তরাজ্য। আগামী ৯ অক্টোার, রোববার, বিকেল ৪টায় পূর্ব লন্ডনের মাইলএন্ড রোডস্থ ওয়াটারলিলি হলে অনুষ্ঠিতব্য এ সভায় প্রধান অতিথি থাকতে সম্মতি দিয়েছেন বিশিষ্ট কলামিস্ট-সাংবাদিক জনাব আব্দুল গাফফার চৌধুরী। সভাপতিত্ব করবেন প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি, জননেতা ‍জনাব সুলতান মাহমুদ শরীফ। এছাড়া বিশেষ অতিথি থাকবেন ও বক্তব্য রাখবেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com