1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নম্রতা মানুষের মর্যাদা বাড়ায় ৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার

সৌদিতে আগুনে দগ্ধ হয়ে ৯ বাংলাদেশীর মৃত্যু

  • Update Time : শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮
  • ৫৩৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে একটি ভবনে আগুনে দগ্ধ হয়ে ৯ বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশি দূতাবাস।

বাংলাদেশি দূতাবাস সূত্রে জানা যায়, রিয়াদে অবস্থিত আল নুরা বিশ্ববিদ্যালয় এলাকার একটি ভবনে স্থানীয় সময় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। ওই ভবনে বাংলাদেশিসহ কয়েকটি দেশের নির্মাণ শ্রমিকেরা থাকতেন। নিহতদের লাশ ও আহত ব্যক্তিদের রিয়াদের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

সৌদির স্থানীয় একটি বার্তা সংস্থা রিয়াদ সিভিল ডিফেন্সের মুখপাত্র মেজর মোহাম্মদ আল-হামাদির বরাত দিয়ে জানায়, শ্রমিকদের থাকার ওই ভবনের প্রবেশদ্বারে আগুন লাগে। সে সময় সেখানে ৪৫ জন শ্রমিক ছিল। সেখানে মোট ৫৪ জন থাকতেন, যা ধারণ ক্ষমতার চেয়ে বেশি।

ভেতরের দিকের কক্ষগুলো থেকে শ্রমিকদের বেরোনোর অন্য কোনো পথ ছিল না। নিহতদের অধিকাংশই ওই সব কক্ষের বাসিন্দা বলে সিভিল ডিফেন্সের এক টুইটে বলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com