1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

সৌদি আরব মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত

  • Update Time : বুধবার, ৪ জুলাই, ২০১৮
  • ৬৭০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সৌদি আরব মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১ বাংলাদেশি। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে।

স্থানীয় সময় বুধবার দেশটির জেদ্দার মোহাম্মদী এলাকায় সকাল ৭টার দিকে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মিনিবাসটিতে ১৮ জন যাত্রী ছিলেন বলে জানা যায়। তবে হতাহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, সকাল ৭টার দিকে একটি মিনিবাসে করে ডিউটিতে যাচ্ছিলেন তারা। এ সময় বাসটির চাকা বিস্ফোরিত হয়ে পাশে ছিটকে পড়লে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বাসটি ধাক্কা খায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) আমিনুল ইসলাম জানান, আমরাও এরকম একটি খবর পেয়েছি। হাসপাতালে লোক পাঠানো হয়েছে। খুব শিগগিরই বিস্তারিত জানাতে পারবো।

রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ঘটনার খোঁজ-খবর নেয়া হচ্ছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com